নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন এশিয়ান কমিউনিটি মিডিয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে গত ১৪ জুলাই মঙ্গলবার এক গোলটেবিল ˆবঠকে সিটিতে বিরাজমান বিভিন্ন সমস্যার ওপর মতবিনিময় করেন| সিটি হলের রেডরুমে এ ˆবঠকের আয়োজন করা হয়| ˆবঠকে ডেপুটি লিডার সান্ড্রা উং, ফাইন্যান্স কমিটির চেয়ার লিন্ডা লি, ওভারসাইট তদন্ত কমিটির চেয়ারম্যান শেখর কৃষ্ণান, বার্ধক্য কমিটির চেয়ার সুসান ঝুয়াং এবং কাউন্সিল সদস্য ফিল ওং উপস্থিত ছিলেন| ˆবঠকে নিউইয়র্ক সিটির ২০২৭ আর্থিক বছরের বাজেটে এশীয় জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ, ইমিগ্রান্টদের সহায়তা এবং আইনি পরিষেবা, এশিয়ান-আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার্সদের ওপর বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে লড়াই করা, সিটিবাসীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, আবাসন সমস্যা দূর করার ব্যাপারে পদক্ষেপ আরও জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়|
স্পিকার জুলি মেনিন বলেন, সিটি কাউন্সিল জননিরাপত্তা থেকে শিক্ষা পর্যন্ত সকল বিষয়ে নিউইয়র্কবাসীদের বক্তব্য জানতে আগ্রহী এবং এক্ষেত্রে এশিয়ান কমিউনিটি মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| আমার সহকর্মীরা জনসাধারণের কল্যাণে সিটি কাউন্সিলকে জোরালো ভূমিকায় দেখার আশা করেন| সিটির পাঁচটি বরো জুড়ে এশিয়ান আমেরিকান সম্প্রদায়ের সমস্যা সমাধানের পক্ষে কথা বলে তারা কাউন্সিলকে সহায়তা করেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য| স্পিকার মেনিন নিউইয়র্ক সিটিকে নিরাপদ এবং আরও সাশ্রয়ী করতে, ছোট ব্যবসার বিকাশে সহায়তা করতে, শিক্ষার সুযোগ সম্প্র্রসারিত করতে এবং আবাসন সংকট মোকাবিলায় কাউন্সিলের গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন|
মেনিন জানান, ২০২৭ অর্থবছরের বাজেটে ইয়র্কসিটির এশিয়ান কমিউনিটি, বিশেষ করে এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার্স কমিউনিটি অন্তর্ভূক্ত, যাদের সহায়তা উদ্যোগের জন্য প্রায় ৫ মিলিয়ন ডলার, এশিয়ান আমেরিকান শিক্ষা প্রকল্পের জন্য প্রায় ২ মিলিয়ন ডলার, কিউনিন এশিয়ান ও এশিয়ান-আমেরিকান গবেষণা ইনস্টিটিউটের জন্য প্রায় ১ মিলিয়ন, এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার্স কমিউনিটির জন্য আইনি সহায়তা হিসেবে ২ মিলিয়ন ডলারের বেশি এবং কমিউনিটি সাপোর্ট ইনিশিয়েটিভের জন্য প্রায় ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে, যা যুব কর্মসূচি, মানসিক ¯^াস্থ্য সহায়তা এবং অন্যান্য সাংস্কৃতিকভাবে উপযুক্ত পরিষেবা সহ বিভিন্ন কার্যক্রমের সুযোগ সৃষ্টি করবে| তিনি আরও বলেন, সিটির পাবলিক স্কুলগুলোর জন্য এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার্স স্টাডিজ পাঠ্যক্রম ˆতরি করছে এমন ‘এশিয়ান আমেরিকান এডুকেশন প্রজেক্ট’ এর জন্য প্রায় ২ মিলিয়ন ডলার এবং এশিয়ান আমেরিকান ইতিহাস ও বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রসারের লক্ষ্যে কিউনির ‘এশিয়ান আমেরিকান রিসার্চ ইনস্টিটিউটের’ জন্য প্রায় ১ মিলিয়ন ডলার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে| এছাড়া এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার্স অভিবাসীদের জন্য সাংস্কৃতিকভাবে উপযুক্ত ও ভাষাগতভাবে সহজলভ্য আইনি সহায়তা প্রদানের জন্য ২ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ থাকবে|
অভিবাসী সহায়তার জন্য নিউইয়র্ক সিটির সার্ভিস ও বিভিন্ন ভাষায় তথ্য সেবা দিতে নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনের সাথে চলমান অংশীদারিত্ব নিউইয়র্ক সিটি কমিউনিটি ইন্টারপ্রেটার ব্যাংকের সহায়তা অব্যাহত রাখার জন্য প্রায় ১.৮ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে| অভিবাসন আইনি সেবা দানকারীদের সহায়তা করতে ৮৬.৪ মিলিয়ন ডলারের ফেডারেল তহবিল পুনরুদ্ধারের উদ্যোগও রয়েছে বলে স্পিকান মেনিন জানান|
তিনি জানান, এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার্স সিটিতে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করার জন্য ১.২ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ করা হয়েছে, যা বিদ্বেষমূলক অপরাধ প্রতিরোধ ও তা মোকাবিলায় কমিউনিটি-ভিত্তিক কাজকে সহায়তা করতে সিটির বিভিন্ন নেইবারহুডে কর্মরত বিভিন্ন সংগঠনের কোয়ালিশনের মাধ্যমে এ উদ্যোগের সমš^য় করা হবে|
এসব সংগঠনের মধ্যে রয়েছে: এশিয়ান আমেরিকানস ফর ইকুয়েলিটি, এশিয়ান আমেরিকান ফেডারেশন এবং কোরিয়ান আমেরিকান ফ্যামিলি সার্ভিস সেন্টার ইত্যঅদি| তিনি বলেন, সিটিবাসীর যাতায়াতে গণপরিবহনে ন্যায্য ভাড়া ব্যবস্থা রক্ষা করার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তাতে ইতোমধ্যে প্রায় ১৩ লাখ নিউইয়র্কবাসী সাবওয়ে, বাস ও প্যারা-ট্রানজিট সার্ভিসে যাত্রীরা অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ পাচ্ছেন| শিশু বিকাশের কর্মসূচি প্রসঙ্গে স্পিকার বলেন, ‘এনওয়াইসি কিডস রাইজ প্রোগ্রাম’ সম্প্রসারণের মাধ্যমে পাবলিক স্কুলের কিন্ডারগার্টেনের প্রতিটি শিক্ষার্থীকে একটি কলেজ সেভিংস অ্যাকাউন্টে ১,০০০ ডলার প্রদান করা হবে|





Add comment