নিউইয়র্কে কাজী জহিরের গান মরিয়ম মারিয়ার কণ্ঠে

নিউইয়র্কে প্রবাসি কবি কাজী জহিরুল ইসলামের লেখা একটি গান এখন আলোচিত| কণ্ঠশিল্পী মরিয়ম মারিয়ার নতুন গান ‘জীবনের ব্যালকনি’ বাজারে এসেছে| চমৎকার এই গানের কথা লিখেছেন সমকালীন বাংলা সাহিত্যের কবি কাজী জহিরুল ইসলাম| গানটি শিল্পীর ইউটিউব চ্যানেলে শোনা যা”েছ| নিউইয়র্ক প্রবাসি কবি মানুষের জীবনের পড়ন্ত বিকেলের হতাশা থেকে বের হয়ে এসে জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার এক চমৎকার ইতিবাচক চিন্তার লিরিক| সুর করেছেন নিউজিল্যান্ড-প্রবাসী রোমেল হাসান|

গানটি সম্পর্কে শিল্পী মরিয়ম মারিয়া বলেন, এইরকম মটিভেশনাল গানের লিরিকই আমি খুঁজছিলাম| কাজী জহিরুল ইসলাম আমার খুব প্রিয় একজন কবি| কবিকে অনুরোধ করেছিলাম, আমার জন্য কিছু গান লিখে দিতে, তাৎক্ষণিকভাবে তিনি এই গানটি আমাকে দেন| রোমেল হাসান খুব গুণী একজন সুরকার ও মিউজিক কম্পোজার, এই প্রজন্মের শিল্পী হিসেবে তথ্য-প্রযুক্তির ওপরও ওর দারুণ দখল| ফলে একটি গানকে সফল করে তোলার কৌশল ওর জানা| আমি খুব খুশি যে প্রিয় কবির কথায় একজন প্রিয় সুরকার সুর বসিয়েছেন, গানটি গাইতে পেরে আমি খুবই আনন্দিত, আশা করি শ্রোতারা উপভোগ করবেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed