হরমুজ প্রণালি চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কর্মকর্তা এই আশাবাদ ব্যক্ত করার পর বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কারণ বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে আবারও তেল পরিবহন স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছেন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সিএনবিসিকে বলেছেন, কয়েক ঘণ্টার মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এই মন্তব্য প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা।

সোমবার হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যে ট্রাম্প কূটনৈতিক সমাধানের আশাবাদ এবং কঠোর হুমকি- দু’টিই একসঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, এটি ইরানের ‘শিরশ্ছদের আগে শেষ সুযোগ’। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর আকস্মিক হামলা চালানোর পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ চলছে। কয়েক মাস আগে যুদ্ধবিরতি এবং একটি প্রাথমিক সমঝোতা হলেও কূটনৈতিক প্রচেষ্টা এখনো সংঘাতের স্থায়ী অবসান ঘটাতে পারেনি।

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রমাণ হিসেবে মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর একজন নাবিক নিখোঁজ হন। একই দিনে ইয়েমেন উপকূলের লোহিত সাগরে একটি ভারতীয় জাহাজও অজ্ঞাত হামলার পর ডুবে যায়। বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সাম্প্রতিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরান এখন এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এবং চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় করতে চায়। যুদ্ধের আগে এ ক্ষমতা তারা ব্যবহার করত না। এই পদক্ষেপের কড়া বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed