১৮ হাজার বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা পেয়েছে

বাংলাদেশি নাগরিকদের জন্য মোট ১৮ হাজার অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু করেছে যুক্তরাষ্ট্র| ২০২৫ অর্থবছরে (অক্টোবর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫) মধ্যে এই ভিসা ইস্যু করা হয়| ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের প্রকাশিত মাসভিত্তিক অভিবাসী ভিসা ডাটা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে| তবে পররাষ্ট্র দফতর জানিয়েছে, মাসিক পরিসংখ্যানগুলো প্রাথমিক এবং চূড়ান্ত বার্ষিক প্রতিবেদনে সামান্য পরিবর্তন হতে পারে|

ডাটা অনুযায়ী, ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ অক্টোবরুডিসে¤^র ২০২৪ থেকে বাংলাদেশিদের জন্য ৪ হাজার ১৩৮টি অভিবাসী ভিসা ইস্যু করা হয়| দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫২৭টিতে| তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) ইস্যু করা হয় ৪ হাজার ৭৬০টি ভিসা, যা পুরো অর্থবছরের মধ্যে সর্বোচ্চ ˆত্রমাসিক সংখ্যা| আর চতুর্থ প্রান্তিকে (জুলাই-সেপ্টে¤^র ২০২৫) ইস্যু করা হয় ৪ হাজার ৫৭৫টি অভিবাসী ভিসা|

মাসভিত্তিক হিসাবে, অক্টোবর ২০২৪-এ ১ হাজার ৪২০টি, নভে¤^র মাসে ১ হাজার ২৮৯টি এবং ডিসে¤^রে ১ হাজার ৪২৯টি ভিসা ইস্যু করা হয়| ২০২৫ সালের জানুয়ারিতে ১ হাজার ৪২০টি, ফেব্রুয়ারিতে ১ হাজার ৫১৫টি এবং মার্চে ১ হাজার ৫৯২টি ভিসা দেওয়া হয়| এরপর এপ্রিল মাসে ১ হাজার ৫৩১টি, মে মাসে ১ হাজার ৬১৭টি এবং জুনে ১ হাজার ৬১২টি ভিসা ইস্যু করা হয়| জুলাইয়ে ১ হাজার ৫৩৩টি, আগস্টে ১ হাজার ৫০১টি এবং সেপ্টে¤^র ২০২৫-এ ১ হাজার ৫৪১টি অভিবাসী ভিসা পেয়েছেন বাংলাদেশিরা|

অভিবাসী ভিসার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিকটাত্মীয়দের জন্য ইস্যু করা ভিসা, পারিবারিক ভিত্তিক ভিসা এবং অন্যান্য অভিবাসী শ্রেণির ভিসা অন্তর্ভুক্ত রয়েছে| তবে এ পরিসংখ্যান শুধু বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট থেকে ইস্যু করা অভিবাসী ভিসার হিসাব| যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবস্থানরত ব্যক্তিরা স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে গ্রিনকার্ড পেলে তারা এ সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত হন না| এ ধরনের তথ্য যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) তাদের লফুল পার্মানেন্ট রেসিডেন্ট আলাদাভাবে প্রকাশ করে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed