নিউইয়র্কে বাণিজ্যমন্ত্রী যা বললেন

বাণিজ্য,পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন| তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং নতুন কর্মসংস্থান তৈরি করা| ১৭ জুলাই ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি| খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে ব্যবসা শুরু করতে বর্তমানে দীর্ঘ সময় লাগে| এই জটিলতা কমাতে সরকার অনলাইনভিত্তিক সেবা চালুর মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে, যাতে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে বারবার যেতে না হয়| মন্ত্রী আরও বলেন, শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধির জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ| এ খাতে বিদ্যমান চ্যালেঞ্জ দূর করতে সরকার কাজ করছে|

মতবিনিময় সভায় তিনি সিলেট-১ আসনের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়েও প্রবাসীদের অবহিত করেন| পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসীদের বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান|সভায় প্রবাসীরা ঢাকা-নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সংশোধনের জটিলতা নিরসন, সিলেট অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং রেল যোগাযোগের উন্নয়নসহ বিভিন্ন দাবি মন্ত্রীর সামনে তুলে ধরেন|

বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর সার্বিক তত্ত্বাবধানে মতবিনিময় সভায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট. বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমুল হোসেন কুনু, সাবেক সহ-সভাপতি সোলায়মান ভূঁইয়া, মঞ্জুর চৌধুরী ও আনোয়ার হোসেন, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, বিএনপি নেতা হেলাল উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, আব্দুস সবুর, এবাদ চৌধুরী, ইমরান শাহ রণ, তোফায়েল চৌধুরী লিটন, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, হাবিবুর রহমান সেলিম রেজা, আহবাব চৌধুরী খোকন, এমলাক হোসেন, আলহাজ বাবর উদ্দীন, গোলাম হোসেন, দেওয়ান কাওসার, যুবদল নেতা জাকির এইচ. চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমেদ, মো. মনির, কাজী আমিনুল ইসলাম ¯^পন, মাকসুদ এইচ. চৌধুরী, সাইফুর খান হারুন প্রমুখ|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed