রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের বনভোজন অনুষ্ঠিত

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক-এর বার্ষিক বনভোজন গত ৫ জুলাই হ্যাক শেয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হয়| উৎসব মুখর পরিবেশ ও জমজমাট আয়োজনে এতে চাঁদপুর বাসি সহ অন্যান্য জেলার লোকজন ও অংশগ্রহণ করেন|

সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়| সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত করেন মুশফিক| অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারীর, অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ড. এনামুল হক| অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও বনভোজন কমিটির আহ্বায়ক|

ফখরুল ইসলাম মাছুম বনভোজনে আগত সুধীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, বনভোজন কমিটির সদস্য সচিব ফরহাদ প্রমুখ|

বিশেষ অতিথি ছিলেন আতাউর রহমান সেলিম সভাপতি, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কোন, মহিউদ্দিন দেওয়ান সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সোসাইটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি কোষাধ্যক্ষ আবুল কামাল ভূঁইয়া সহ সাধারণ সম্পাদক, দুলাল বেহেদু সভাপতি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মিয়া মোঃ দুলাল প্রমুখ|
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ র‌্যাফেল ড্রতে নগদ অর্থ, ¯^র্ণের চেইন, ল্যাপটপ, টিভি, মোবাইফ ফোনসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed