আটলান্টিক সিটিতে বর্ণাঢ্য ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন

নিউজার্সির আটলান্টিক সিটিতে ব্যাপক আনন্দঘন আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপিত হয়েছে| গত ৪ জুলাই দিনব্যাপী বিভিন্ন আনন্দ-আয়োজনের মধ্যে ছিল আতশবাজি, ড্রোন শো, আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, ব্লক পার্টি, সংগীত অনুষ্ঠান ইত্যাদি| দুই শতাব্দীরও বেশি সময়ের এই যাত্রায় যুক্তরাষ্ট্র শুধু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবেই নয়, বরং বিশ্ব রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, মহাকাশ গবেষণা এবং উচ্চশিক্ষার অন্যতম নেতৃত্বদানকারী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে|

এবছর স্বাধীনতার ২৫০ বছর উদযাপিত হয়েছে, তাই আনন্দ উদযাপনে যোগ হয়েছিল ভিন্ন এক মাত্রা| আটলান্টিক সিটির পার্শ্ববর্তী শহরগুলোতেও স্বাধীনতা দিবস উপলক্ষে, সাইকেল র‌্যালি, প্যারেডসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল| আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে সারাদিন ভিড় ছিল| আটলান্টিক মহাসাগরের বিচগুলোও সাগর মন্থনে আসা সাগরপ্রেমীদের পদচারণায় মুখর ছিল|

আটলান্টিক সিটির প্রাণ ভোমরা ক্যাসিনোগুলোও এই উপলক্ষে বিভিন্ন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহণ করে| ¯^াধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উৎসবে প্রবাসীদের অনেকেই সপরিবারে যোগ দিয়ে অনুষ্ঠানমালা উপভোগ করেছেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed