হবিগঞ্জ জেলা সমিতির বনভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনকের বার্ষিক বনভোজন-২০২৬ ও ঈদ পূর্নমিলনী গত ৫ জুলাই ওয়েস্টচেস্টার কাউন্টির কিংসল্যান্ড পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হয়| সংগঠনের সভাপতি আমির ফারুক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি ওয়াছি চৌধুরী উপস্থিত অতিথিদের নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন|

বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক ˆসয়দ এম নোমান, সদস্য সচিব মো. নাসির মিয়ার আন্তরিক প্রচেস্টায় আয়োজিত কার্যসূচীর মধ্যে ছিল ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা, মহিলাদের অংশগ্রহণে হাঁড়ি ভাঙ্গা ও মিউজিক্যাল বালিশ পাশ| প্রচন্ড তাপদাহের পর মেঘাছন্ন শীতল আবহাওয়ায় বেশ ¯^াছন্দে বনভোজনে আগতরা পুরো অনুষ্ঠান উপভোগ করেন|

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির আহমেদ, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শেখ আব্দুল আউয়াল, আবুল কাসেম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, মোঃ বসির মিয়া, শামছুল ইসলাম, কাজী সাব্বির আহমেদ প্রমূখ|

বনভোজন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার অধিবাসীরা নিউইয়র্ক শহরের নানান স্থান থেকে কিংসল্যান্ড পার্কে সকাল থেকে জড়ো হন| দিনব্যাপী আনন্দ উৎসবে যোগ দেন অনেকে এসেছেন পারিবারিক সদস্যদের নিয়ে কেউ বা বন্ধুদের নিয়ে| অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল তরমুজ, কাঠাল, চেরী খাওয়ার ধুম| দুপুরে ছিল মজাদার মধ্যাহ্ন ভোজের আয়োজন| বনভোজনে অংশগ্রহনকারীদের জন্য ছিল আকর্ষনীয় র‌্যাফল ড্রর পুরস্কার| দিনের শেষে বিভিন্ন খেলা ধুলার প্রতিযোগিতায় বিজয়ী ও র‌্যাফল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed