বাংলাদেশী আমেরিকানদের স্বাধীনতা দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উৎযাপন করেছে ‘বাংলাদেশী আমেরিকানস ইন নিউ ইয়র্ক’| গত ৪ জুলাই জ্যামাইকা হিলসাইড এভিনিউর একটি রেস্তোরার পার্টি হলে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে| অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রেক্ষিত, স্বাধীনতা সংগ্রাম এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার ও ভুমিকা নিয়ে আলোচকরা আলোচনা করেন|

বক্তারা বলেন, নিউ ইয়র্কে বাংলাদেশীদের সংগঠনের সংখ্যার প্রায় এক হাজারের কাছাকাছি| নববর্ষ পান্তা ইলিশ কচুর লতি দিবস থেকে শুরু করে বাংলাদেশের যত জাতীয় দিবস, বনভোজন, নির্বাচন, প্যানেল পরিচিতি, অভিষেক, নামে সারা বছরই সংগঠন গুলো ব্যস্ত থাকলেও বিষ্ময়করভাবে যুক্তরাষ্ট্রের কোন জাতীয় দিবসে নীরবতা পালন করতে দেখা যায়|

বক্তারা আগামীতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের মাদার সংগঠন বলে পরিচিত বাংলাদেশ সোসাইটির প্রতি ৪ জুলাই যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের ¯^াধীনতা দিবস উদযাপনের আহ্বান জানান| অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির আগামী নির্বাচনে প্রতিদ্বন্ধি কয়েকজন প্রার্থী বক্তব্য রাখেন| তারা প্রতিশ্রুতি দেন নির্বাচিত হতে পারলে আগামী বছর থেকে অবশ্যই সোসাইটির উদ্যোগে দিবসটি উদযাপন করা হবে|

যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে কোন সভাপতি ছিল না মঞ্চেও কারও জন্য চেয়ারও রাখা ছিল না| আয়োজকদের পক্ষ থেকে বলা হয় এই সংগঠন নিউ ইয়র্কে বসবাসরত সকল বাংলাদেশী আমেরিকানের| এখানে সবাই সভাপতি সবাই সাধারণ সম্পাদক|

সিনিয়র সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র কম্যুনিটি ব্যক্তিত্ব নাসির আলী খান পল, নজরুল একাডেমির সভাপতি কিউ জামান, সিনিয়র সাংবাদিক সাঈদ তারেক, তাসের মাহমুদ, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা: ওয়াজেদ, নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, কবি ও সাহিত্যিক এবিএম সালেহ উদ্দিন, রিয়েল এস্টেট প্রশিক্ষণ ব্যক্তিত্ব আজিজুল হক মুন্না, সন্দ্বীপ সোসাইটির সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ফিরোজ আহমেদ, সোসাইটির ট্রাস্টি বোর্ডের মে¤^ার কাজী সাখাওয়াত হোসেন আজম, সিনিয়র সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ফজলে রাব্বী, সোসাইটির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ রাব্বী, ব্যাংকার মনিউর রহমান, মিডিয়া কর্মী রাশিদা আক্তার, সাবেক আমলা আজিজুর রহমান, হায়দার আলীসহ আরও অনেকে| কবিতা আবৃতি করেন কবি সালেহা ইসলাম| পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed