স্পেনের সাথে ব্যবসা ও সম্পর্ক ছিন্নের হুমকি ট্রাম্পের

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ইউরোপের প্রতি দীর্ঘদিনের অসন্তোষ আবারও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প| গত ৮ জুলাই তিনি বিশেষ করে স্পেনকে লক্ষ্য করে কঠোর মন্তব্য করেছেন এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও সফর বন্ধের আহ্বান জানান| এদিন ট্রাম্প বলেন, আমি স্পেনের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না| স্পেনের সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি সেখানে ভ্রমণও| তিনি আরও দাবি করেন, তারা আশাহীন, খারাপ মানুষ| তবে ট্রাম্পের এই হুমকি বাস্তবে কার্যকর হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে| অতীতেও তিনি চীন, ইরান, গ্রিনল্যান্ড ও ওমানসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে কঠোর অব¯’ান নেয়ার ঘোষণা দিলেও পরে অনেক ক্ষেত্রেই সেই অব¯’ান থেকে সরে এসেছেন|

বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ায় স্পেনের ˆবদেশিক বাণিজ্য ইইউর যৌথ বাণিজ্য নীতির আওতায় পরিচালিত হয়| ফলে শুধু স্পেনকে আলাদাভাবে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যব¯’া নেয়া সহজ নয়| কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে সর্বশেষ বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে| যদিও ট্রাম্প ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেছেন, যেসব দেশ ডিজিটাল সার্ভিস ট্যাক্স আরোপ করবে, তাদের ওপর তিনি ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন, যা ওই চুক্তির পরিপš’ী হতে পারে|

এ বিষয়ে ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, যুক্তরাষ্ট্র তাদের যৌথ বিবৃতিতে করা প্রতিশ্রুতি রক্ষা করবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশা করছে, যেমনটি ইইউ নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে| তিনি আরও বলেন, ইউরোপীয় কমিশন সব সময় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সব সদস্য রাষ্ট্রের ¯^ার্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed