নিউইয়র্কে চট্টগ্রাম বিশাববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর বার্ষিক বনভোজন ২০২৬ সম্প্রতি লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়| প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পার্কটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বনভোজনে প্রায় দুই শতাধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই, তাঁদের পরিবার-পরিজন ও অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন মিলনমেলায় পরিণত হয়|

বনভোজন কমিটির আহ্বায়ক ¯^পন, অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর সোলায়মান এবং সাধারণ সম্পাদক বদিউল আলম আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন| দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের বিভিন্ন খেলাধুলা, পুরুষদের হাঁড়িভাঙা, মহিলাদের পিলো পাসিংসহ দেশীয় নানা ক্রীড়া প্রতিযোগিতা| পাশাপাশি ছিল আড্ডা, গান, স্মৃতিচারণ, সৌহার্দ&যপূর্ণ মতবিনিময় এবং সিনিয়র-জুনিয়র ও নতুন অ্যালামনাইদের মধ্যে পরিচিতি পর্ব| ¯ে^চ্ছাসেবক দলের সদস্যরা সারাদিন অতিথিদের জন্য বিভিন্ন ধরনের খাবার, স্ন&যাকস ও ফল পরিবেশন করেন|
মধ্যাহ্নভোজ শেষে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আশিক মাহমুদের সঞ্চালনায় সমাপনী পর্বে অ্যালামনাই পরিচিতি, গ্রুপ ফটোসেশন, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর সোলায়মান|

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শামসুল ইসলাম মজনু, সাবেক সভাপতি কাজী ইসমাইল, ড. আবুল কাশেম, এমলাক হোসেন ফয়সল, সিনিয়র অ্যালামনাই ডা. আতাউল ওসমানী, মো. সুজন, সাধারণ সম্পাদক বদিউল আলম, বনভোজন কমিটির আহ্বায়ক ¯^পন, সদস্য সচিব হানিফ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ| বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন|

অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আশিক মাহমুদ, এমলাক হোসেন ফয়সল, সিনিয়র অ্যালামনাই মো. সুজন, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর চৌধুরী, মো. আশরাফ, কাওসার সরদার, নুরুল আমিন, শাকিল, শীতক, নিপা, রিপন, সাইয়েদা তাহেরা, বাবু, শামীমসহ সংশ্লিষ্ট সকলের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়| বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল বহুল প্রতীক্ষিত র‌্যাফেল ড্র| এতে প্রথম পুরস্কার হিসেবে গোল্ড স্যান্ডস গ্রুপ ইউএসএ একটি ¯^র্ণের চেইন স্পন্সর করে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed