যুক্তরাষ্ট্রে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়নের ওপর ট্রাম্প প্রশাসন আরোপিত নতুন শর্ত সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক| গত শুক্রবার (৫ জুন) ম্যাসাচুসেটসের বোস্টনে বসা ফেডারেল বিচারক মিয়ং জৌন ২০টি ডেমোক্র্যাট- নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলা¤ি^য়ার করা মামলায় প্রাথমিক নিষেধাজ্ঞা (প্রিলিমিনারি ইনজাংশন) জারি করেন| এর ফলে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) খাদ্য সহায়তাসহ বিভিন্ন কর্মসূচির অর্থায়নের সঙ্গে নতুন ফেডারেল নীতিগত শর্তগুলো যুক্ত করতে পারবে না|
আদালতের নথি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন বিলিয়ন ডলারের ফেডারেল পুষ্টি সহায়তা তহবিল পাওয়ার জন্য অঙ্গরাজ্যগুলোকে বিভিন্ন ফেডারেল নীতির সঙ্গে সামঞ্জস্য থাকার প্রত্যয়ন দিতে বাধ্য করতে চেয়েছিল| এই শর্তগুলো ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার পরিচালিত বিভিন্ন অনুদান ও কর্মসূচির ক্ষেত্রে প্রযোজ্য ছিল, যার মধ্যে রয়েছে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ)| এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ খাদ্য কেনার জন্য সহায়তা পেয়ে থাকেন|
গত মার্চ মাসে ২০টি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলা¤ি^য়ার অ্যাটর্নি জেনারেলরা ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে এই মামলা দায়ের করেন| মামলায় অভিযোগ করা হয়, মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) নতুন অর্থায়ন শর্তারোপের মাধ্যমে কংগ্রেস অনুমোদিত তহবিলের ওপর এমন সব নীতিগত বাধ্যবাধকতা চাপিয়ে দিচ্ছে, যা খাদ্য সহায়তা, কৃষি গবেষণা এবং জন¯^াস্থ্য কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়| বাদীপক্ষের দাবি, ইউএসডিএর এই পদক্ষেপ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের স্পেন্ডিং ক্লজের পরিপন্থী| তারা আদালতের কাছে যুক্তি দেন যে, কংগ্রেসের অনুমোদিত তহবিল পাওয়ার শর্ত একতরফাভাবে পরিবর্তনের ক্ষমতা নির্বাহী শাখার নেই এবং নতুন শর্তগুলো অঙ্গরাজ্যগুলোর জন্য গুরুতর প্রশাসনিক ও আর্থিক অনিশ্চয়তা সৃষ্টি করছে|
মামলায় আরো বলা হয়, ইউএসডিএর নির্দেশনা অনুযায়ী অঙ্গরাজ্যগুলোকে অভিবাসন, “জেন্ডার আইডিওলজি” এবং নারী ও মেয়েদের ক্রীড়ায় অংশগ্রহণসংক্রান্ত ফেডারেল নীতির সঙ্গে সামঞ্জস্য থাকার প্রত্যয়ন দিতে বলা হয়েছিল| বাদীপক্ষের মতে, এসব শর্ত খাদ্য সহায়তা ও কৃষি কর্মসূচির মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কহীন এবং আইনগত কর্তৃত্ব ছাড়াই আরোপ করা হয়েছে| ফলে স্ন্যাপ, ডব্লিউআইসি এবং স্কুল মিল কর্মসূচিসহ বহু গুরুত্বপূর্ণ সেবার অর্থায়ন ঝুঁকির মুখে পড়তে পারত|
অঙ্গরাজ্যগুলো অভিযোগ করে যে, কংগ্রেস অনুমোদিত তহবিল পাওয়ার জন্য নতুন করে আরোপিত শর্তগুলো অস্পষ্ট, আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং খাদ্য ও কৃষি কর্মসূচির সঙ্গে সরাসরি সম্পর্কহীন| তাদের মতে, এসব শর্ত কার্যকর হলে স্ন্যাপ, স্কুল মিল কর্মসূচি এবং নারী, শিশু ও নবজাতকদের জন্য পরিচালিত স্পেশাল সাপ্লিমেন্টাল নিউট্রিশন প্রোগ্রাম ফর উইমেন, ইনফ্যান্টস অ্যান্ড চিলড্রেন (ডব্লিউআইসি) কর্মসূচি ব্যাহত হওয়ার ঝুঁকি ˆতরি হতো|





Add comment