নিউইয়র্কের গভর্নরস আইল্যান্ডের নলান পার্কে আগামী শনিবার ২৩ মে শুরু হচ্ছে বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম আয়োজিত সম্মিলিত চিত্র প্রদর্শনী| প্রায় তিন মাস ব্যপী এ প্রদর্শনী প্রতি সপ্তাহে শনি ও রবিবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে| প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্বে রয়েছেন শিল্পী কায়সার কামাল|
বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত শীর্ষস্থানীয় ৪৩ জন শিল্পীর, এই আয়োজনে বিভিন্ন ধরনের নানান রকম শিল্পকর্ম ও সৃজনশীলতার প্রদর্শিত হবে |
নিউইয়র্ক স্টেস্টের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসেবে সুপ্রতিষ্ঠিত গভর্নরস আইল্যান্ড এর এই বিশেষ একটি বাড়িটি (মূলত আর্ট গ্যালারি হিসেবে বিশ্বের পর্যটকদের কাছে পরিচিত)| বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের কার্যক্রম প্রশংসিত হওয়ার ফলে, তাদের (আর্টিস্ট ফোরামের) শিল্পকর্ম ও প্রাসঙ্গিক বিষয়ের বিভিন্নরকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করার জন্য লিজ প্রদান করা হয়েছে |
যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামের দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| নিউইয়র্কসহ উত্তর আমেরিকার সকল বাঙালি শিল্পরসিকদের জন্য আর্টিস্ট ফোরাম- এই আয়োজন বাংলা সংস্কৃতির চেতনা-জাগানিয়া’ উজ্জ্বলতম প্রয়াস|





Add comment