ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর

ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্ক নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তাদের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে নাগরিক নেতা, কমিউনিটি সংগঠক, সমর্থক ও বিভিন্ন কমিউনিটি অংশীদারদের অংশগ্রহণের কথা রয়েছে।

এশিয়ান আমেরিকান, বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নাগরিক সম্পৃক্ততা, রাজনৈতিক অংশগ্রহণ, নীতিগত বিষয়ে ওকালতি, নেতৃত্ব বিকাশ এবং অর্থবহ প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে ইউএসডিএন তার কার্যক্রম শুরু করেছে। ইউএসডিএন-এর সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি রেদোয়ান চৌধুরী বলেন, ‘নেতৃত্ব বিকাশ এবং নাগরিক অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা একটি বিশেষ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করছি। আমাদের এই উদ্যোগ বিভিন্ন কমিউনিটিকে একত্রিত করা, স্থানীয় কণ্ঠস্বরকে তুলে ধরা এবং জনসম্পৃক্ততার সকল স্তরে প্রতিনিধিত্ব প্রসারিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএসডিএন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী নেতৃত্বের পক্ষ থেকে উদ্বোধনী বক্তব্য, আগামী বছরের কৌশলগত উদ্যোগ নিয়ে উপস্থাপন এবং আঞ্চলিক নাগরিক ও কমিউনিটি সংগঠকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ থাকবে। অনুষ্ঠান সূচি হচ্ছে: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, সময়: সন্ধ্যা ৬টা, স্থান: জ্যাকসন হাইটস, নিউইয়র্ক, ভেন্যু: সানাই রেস্টুরেন্ট, জ্যাকসন হাইটস।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed