জাতিসংঘকে ‘অকেজো’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

নিউইয়র্কে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণেই জাতিসংঘের কঠোর সমালোচনা করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। জাতিসংঘকে একটি ‘অকেজো সংস্থা’ হিসেবে আখ্যায়িত করে তিনি। বুধবার, ২৩ সেপ্টেম্বর সদস্য দেশগুলোর ধারাবাহিক বক্তব্যে আর্জেন্টিনার প্রতিনিধি হিসেবে দেওয়া ভাষণের শুরুতেই জাতিসংঘের প্রাতিষ্ঠানিক কার্যাবলি ও ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন হাভিয়েই মিলেই।

অধিবেশনকক্ষে দেওয়া বক্তব্য সরাসরি অভিযোগ করে তিনি বলেন, সংস্থাটির একমাত্র উদ্দেশ্য হলো ‘ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করার ভান করা কিছু অহংকারী পরজীবী আমলাকে টিকিয়ে রাখা’।
জাতিসংঘের সার্বিক কার্যক্রমের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ডানপন্থি’ এই রাষ্ট্রপ্রধান বলেন, বিশ্বের সংকট ও সংঘাত নিরসনে জাতিসংঘ তার মূল দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বৈশ্বিক নীতি নির্ধারণে এই আমলাতান্ত্রিক কাঠামো সাধারণ মানুষের স্বার্থে কোনো ভূমিকা রাখতে পারছে না।

ইসরায়েল বিষয়ে জাতিসংঘের অব তীব্র সমাস্থানের লাচনা করেছেন মিলেই। তিনি বলেন, ‘মানবাধিকারের তথাকথিত রক্ষাকারীরা এমন রক্তপিপাসু স্বৈরশাসক ও শাসনব্যবস্থাকে আশ্রয় দিয়েছে, যারা রাস্তায় নারীদের পাথর ছুঁড়ে মারে।’

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসলামী সন্ত্রাসবাদ এবং আফ্রিকায় খ্রিস্টানদের গণহত্যার মুখে নীরব থেকে তারা পরিকল্পিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এ কারণেই আমরা ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরানি শাসকগোষ্ঠীর হামলার নিন্দা জানাই। ইরানের আইআরজিসি একটি সন্ত্রাসী সংগঠন।’

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed