রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্যাট্রিয়ট। তবে এসব ক্ষেপণাস্ত্রের সরবরাহ নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা ছিল কিয়েভের। এবার সেই অনিশ্চয়তা কাটিয়ে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের পাঠানো এক অডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর আগে, গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয়। ওই বৈঠকেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়ে ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পান বলে জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে। তবে যুক্তরাষ্ট্রের মজুতেও এসব ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনের জন্য নির্ধারিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি অংশ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়।





Add comment