শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার বার্ষিক বনভোজন গত ৮ আগস্ট লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেটপার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মীর ফরিদ উদ্দীন আহমেদ আনুষ্ঠানিকভাবে বনভোজনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কৃষিবিদ ড. গোলাম সামদানি তরফদার, জিয়াউল ফারুক, আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, জাহিদ হোসেন, তৌহিদুর রহমান, এম এ রশিদ, মনোয়ারুল ইসলাম, অলোক পাল, মানিক চৌধুরী, তপতী রায়, মামুনুর রশীদ, শায়লা তিতি, প্রভাত বোস, এম এ মামুন, সেকেন্দার আলী, আসাদুজ্জামান কিরন, আব্দুর রউফ মোল্লা, এএইচএম কামাল, দিপু, সোনিয়া আলমগীর, বিপ্লব সেন গুপ্ত ও এনসি পাল তিতাস ।

ছুটির দিনের রোদ্রোজ্জল সকালে নিউইয়র্কে বসবাসরত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা গ্রেজুয়েটরা পার্কে সমবেত হতে থাকেন। ক্রোসান্ট, কলা, মিষ্টি ও জুস দিয়ে তারা সকালের নাস্তা করেন। বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য অতিথিরা আসতে শুরু করেন।

অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, সোসাইটর ট্রাস্টি বোড সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার, সোসাইটির আসন্ন নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী দুলাল বেহুদু, সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক লায়ন হাসান জিলানী, কমিউনিটি লিডার ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, দেওয়ান কায়সার, আবু বকর সিদ্দিক, আর্টিস্ট লায়ন জসিম, রেজোয়ানা রাজ্জাক সেতু, কন্ঠ শিল্পী নিপা জামান, জিবিএ প্রশাসনিক পরিচালক ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আহমেদ সোহেল ও তুষার পিক।

কৃষিবিদ পরিবারের সদস্যরা খেলাধুলায় অংশ নেন। মধ্যাহ্নভোজন শেষে ছিল স্ন্যাকস ও চায়ের ব্যবস্থা। এই বনভোজনের অন্যমত আর্কষন র‌্যাফেল ড্র-এর প্রধান পুরস্কার ছিল সোনার চেইন। স্পন্সর করেছিলেন সাপ্তাহিক ইনকিলাব পত্রিকার সম্পাদক মোহাম্মদ জাহিদ। প্রথম পুরস্কার সোনার চেইন জেতেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত বোস, দ্বিতীয় পুরষ্কার ছিল গোল্ডেন এজ হোম কেয়ার প্রদত্ত ৫৫ ইঞ্চি কালার টেলিভিশন। এটি জিতে নেন এডভোকেট ও রিয়েলেটর মোর্শেদা জামান। তৃতীয় ও ৪র্থ পুরষ্কার ল্যাপটপ দিয়েছেন গিয়াস আহমেদ ও জাকির এইচ চৌধুরী। বিকেলে সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠ করেন যথাক্রমে বিপ্লব সেন গুপ্ত ও আব্দুর রউফ মোল্লা।

কৃষিবিদ ও অতিথিরা ১৫টির মতো র‌্যাফেল ড্র পুরষ্কার জিতে ঘরে ফেরেন। অনুষ্ঠানে অংশ নেয়ায় সবাইকে ধ্যন্যবাদ জানান সাধারণ সম্পাদক প্রভাত বোস। সমাপনী বক্তব্যে বনভোজনের মতো ভবিষ্যতেও সবার সহযোগীতা কামনা করেন সভাপতি মনোয়ারুল ইসলাম।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed