ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনে গানে গানে মুগ্ধ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুল এবং উদীয়মান গায়িকা মেহজাবিন মেহা। গত ৭ আগস্ট শুক্রবার, স্প্রিংফিল্ডের ঐতিহ্যবাহী ‘ওয়াটারফোর্ড ইভেন্ট সেন্টার’-এ এক জন্মদিনের উৎসব আয়োজনে তারা অংশ নেন।
নজরুল ইসলাম এবং শারমিন আক্তারের আদরের কন্যা সিদরা ইসলামের দ্বিতীয় শুভ জন্মদিনের উন্মুক্ত আয়োজনে স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গুণীজন এবং আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল যেন রূপ নিয়েছিল এক টুকরো বাংলাদেশে। বর্ণিল আলো, চমৎকার সব ফুলের সাজসজ্জা আর আমন্ত্রিত অতিথিদের হাসিমুখ উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লাইভ মিউজিক্যাল পারফর্ম্যান্স। এতে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় ও কালজয়ী কণ্ঠশিল্পী এস আই টুটুল এবং সুপরিচিত গায়িকা বিন্দু কণা। একে একে জনপ্রিয় সব গান গেয়ে পুরো মিলনায়তনকে মাতিয়ে তোলেন তারা। সেই সাথে মিষ্টি কণ্ঠের জাদুতে সবাইকে মুগ্ধ করেন প্রবাসী জনপ্রিয় গায়িকা মেহজাবিন মেহা, সঙ্গে ছিলেন নবাগত শিল্পী অপু। আমন্ত্রিত অতিথিরাও শিল্পীদের সাথে কণ্ঠ মিলিয়ে এবং করতালি দিয়ে পুরো আয়োজনটি উপভোগ করেন। অনুষ্ঠানের শেষাংশে কেক কাটার মাধ্যমে ছোট্ট সিদরার দ্বিতীয় জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত সবাই সিদরার সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া এবং ভালোবাসা জানান। সবমিলিয়ে গান, আড্ডা আর চমৎকার খাবারে ভার্জিনিয়ার বুকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি ছিল একটি মনে রাখার মতো দারুণ সন্ধ্যা।





Add comment