নিউ ইয়র্কের ব্রকলিনের ওজন পার্কে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে গত ৯ আগস্টঅনুষ্ঠিত হয়েছে দিনব্যপী বর্ণাঢ্য পথমেলা। দুপুর থেকে রাত অবধি মেলায় মূলধারার জনপ্রতিনিধি, কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সবার উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে মেলা। ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে মেলাটি উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব জাকির এইচ চৌধুরী, ওয়ার্ল্ড বাংলা মিউজিকের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আজাদ ও প্রেসিডেন্ট এন্ড সিইও এম এন জামান লাল্টু সহ অতিথিরা।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী, ঠিকানাগ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, কমিউনিটি এ্যক্টিভিস্ট ফাহাদ সোলাইমান। বিশেষ অতিথি ছিলেন আজমল হোসেন কুনু (বাংলাদেশি সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী), ফিরোজ আহমেদ (সাধারণ সম্পাদক), কামাল পাশা বাবুল, কাজী আজম, আহসান হাবিব, মাজেদা উদ্দিন, শামসুল আলম মজনু, গোলাম ছারওয়ার সুমন, তরিকুল ইসলাম, আব্দুল রশিদ বাবু, শামীম মাহমুদ, আরিফুল হক চৌধুরী, আবুল কালাম ভূইয়া, খান মোহাম্মদ টিপু, আবুল বাশার ভূইয়া, সাব্বির তাহের আবির, খায়রুল সুমন, নূর মোহাম্মদ মাহবুবুল আলম, নূর মোহাম্মদ কাউছার, খায়রুল কবির খোকন সহ আরো অনেকে।
মেলার বাড়তি আকর্ষণ ছিল বাংলাদেশি বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের স্টল। নারী উদ্যোক্তারাও তাদের পণ্যের প্রসরা সাজিয়ে বসেন মেলায়। হাজারো প্রবাসী বাংলাদেশিরা দিনভর ঘুরে ঘুরে তাদের পছন্দের পণ্য কিনে নেন। প্রধান অতিথি জাকির এইচ চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পরিবারভিত্তিক সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই আমাদের অন্যতম লক্ষ্য।
আয়োজক প্রফেসর সৈয়দ আজাদ বলেন, বাংলাদেশিরা আমেরিকার মাটিতে নিজস্ব সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছেন। এই মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এম এন জামান লাল্টু বলেন, প্রবাসে যুগ যুগ ধরে চলা এমন মেলার আয়োজন একে অপরের প্রতি ভালোবাসা ও ভাতৃত্ববন্ধনের প্রতীক।
মেলার প্রোগ্রাম কমিটির আহবায়ক হিসেবে ছিলেন মোরশেদ আলম, প্রধান সমন্বয় ছিলেন মাইন উদ্দিন তুহিন, সদস্য সচিব আল মামুন সবুজ, সমন্বয়ক ফরহাদ মৃধা, সহ সমন্বয়ক প্রিন্স, সহ সমন্বয়ক সাকিব করিম, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন। সাবিক সহোযোগিতায় ছিলেন রেজাউল করিম তানভির, সাকি খান, সাকিব করিম, মাহফুজুর আলম, মশিউর রুবেল, হৃদয়, রোমেল, রাসেল, হারুর, মাহফুজুর রহমান, সাগর, রাব্বি, দুলাল, রকিব, রুবেল, মসু রুবেল, রাজু, হাসান, জাহিদ হাসান।
অনুষ্ঠানের মূল মঞ্চে ছিল জমকালো সাংস্কৃতিক পরিবেশনা ও নাচ। এ পর্বের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের দুই জনপ্রিয় জীবন্ত কিংবদন্তি সংগীত শিল্পী রিজিয়া পারভিন ও নায়িকা মৌসুমি। তাতের দলীয় লাইভ পারফর্মেন্স দর্শনাথীদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করে। এছাড়াও সংগীত পরিবেশন করেন বিন্দু কনা, কামরুজ্জামান বকুল, নাজু আকন্দ, শাহ মাহমুদ, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসান প্রমুখ।
মেলায় ছিল বিভিন্ন মুখরোচক খাবারের আয়োজন। পুরো মেলায় ফুটে উঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। সব মিলিয়ে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় মেলা।





Add comment