প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র বিয়ের পিড়িতে বসছেন| ব্যস্ততার কারণে ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প| এজন্য তিনি নিরাপত্তাকে দায়ী করে মন্তব্য করেছেন| প্রেসিডেট ট্রাম্প জানিয়েছেন, ইরানের যুদ্ধের জেরে এখন তার নিরাপদ থাকা অত্যন্ত দরকার| তবে না যাওয়া নিয়ে তিনি এখনো নিশ্চিত নন| ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ছেলে চাইছে যে আমি যাই| কিন্তু এখন আমার সামনে ইরান একটা বড় বিষয়|’ রসিকতার সুরে তিনি বলেন, ‘আমি যদি যাই, তা হলে সমালোচিত হবো, না গেলেও সমালোচিত হবো’|
ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহান্তে বাহামার একটি ব্যক্তিগত দ্বীপে সমাজসেবী ও মডেল বেটিনা অ্যান্ডরসনকে বিয়ে করতে যাচ্ছেন| বাহামা দ্বীপপুঞ্জ হলো ক্যারিবিয়ান অঞ্চলের আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি ¯^াধীন দ্বীপরাষ্ট্র| অনুষ্ঠানটি খুবই সীমিত পরিসরে এবং কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হবে| কেবল ঘনিষ্ঠদেরকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে| এটি তার দ্বিতীয় বিয়ে| তার প্রথম স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ বলে জানানো হয়েছে|





Add comment