বাংলাবাজার মসজিদে মেয়র মামদানী

ঈদুল আজহায় বাংলাদেশি কমিউনিটির ঈদ জামাতে অংশ নেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানী| গত ২৭ মে বুধবার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদের উদ্যোগে খোলা মাঠের বিশাল জামায়াতে সিটি মেয়র জোহরান মামদানী ছাড়াও ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান|
নামাজে ইমামতি, খুতবা ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া| এসময় বাংলাবাজার ইসলামিক সেন্টারের হাফিজ বদরুল আলম সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন| তারা ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন| নামাজ শেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়|
বাংলাবাজার মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় জামাতের পূর্বে বক্তব্য রাখেন মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর, প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম ও ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী| এসময় তাদের সাথে ছিলেন মসজিদের কোষাধ্যক্ষ ইকবাল হোসেন|
সভাপতি ডা. আবদুস সবুর মসজিদের প্রস্তাবিত বহুতল ভবণ নির্মান প্রকল্পের সর্বশেষ অবস্থা তুলে ধরে বলেন, বাংলাবাজার জামে মসজিদের ক্রয়কৃত পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গার পাশের ফিউনারেল হোমসহ জমিটি ক্রয়ের বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে| ফিউনারেল হোমসহ জমিটি ক্রয়ের পরই প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মান কাজ শুরু করা হবে| প্রকল্পটি বাস্তবায়নের জন্যে বিপুল পরিমান অর্থের প্রয়োজন| এজন্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি| ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী প্রস্তাবিত মসজিদ প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed