নিউইয়র্কের জ্যামাইকায় ঈদ মেলা অনুষ্ঠিত

নিউইয়র্কের কুইন্সে অঙ্গন পার্টি হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে জমজমাট ঈদ মেলা| দিনব্যাপী এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়| মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা এবং প্রায় ৪০ জন উদ্যোক্তার অংশগ্রহণে দেশীয় পণ্যের আকর্ষণীয় প্রদর্শনী| আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসে কমিউনিটির বন্ধন দৃঢ় করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ ˆতরি করে|
প্রথম আলো উত্তর আমেরিকা, কালার ফুল ইউএসএ, সুমিস কালেকশনস ও রোজি বুটিকসের যৌথ উদ্যোগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ, শিল্পপতি গোলাম ফারুক ভূঁইয়া, বাচিক শিল্পী ডা. ফারুক আজম, উদ্যোক্তা নাছিমা আক্তার নিশা, সুমি রায় এবং রোজি| অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এমন প্ল্যাটফর্ম অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি তাদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি নিজেদের পরিচিতি বাড়ানোর সুযোগ করে দেয়|
অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন মনজুরুল হক| দিনজুড়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা, নৃত্য এবং নানা বিনোদনমূলক আয়োজন| শিশু-কিশোর ও পরিবারকেন্দ্রিক বিভিন্ন আয়োজনের কারণে পুরো অনুষ্ঠানস্থল জুড়ে ছিল আনন্দ আর উচ্ছাসের আবহ| মেলায় অংশ নেয়া উদ্যোক্তারা দেশীয় পোশাক, অলংকার, হস্তশিল্প, প্রসাধনী এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের আকর্ষণীয় পসরা সাজিয়ে দর্শনার্থীদের মন কাড়েন|
শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্যাশন শো এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম| প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অঙ্গন পার্টি হলের সিইও মোহাম্মদ হোসেন ইশতিয়াক এবং মিসেস ইশতিয়াক| শিশুদের উচ্ছাস এবং অভিভাবকদের অংশগ্রহণে এই পর্বটি বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে|
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, এ ধরনের মেলার মাধ্যমে শুধু ক্ষুদ্র উদ্যোক্তারাই লাভবান হন না, বরং কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় হয়| নতুন প্রজন্মের সঙ্গে দেশের সংস্কৃতির সংযোগ ˆতরি হয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed