ফ্লোরিডার ফোর্ট মায়ার্স-এ নীলুফার ইয়াসমিন নামে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে| এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রবাসি বাংলাদেশিরা| হত্যাকাণ্ডে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ঘটনার পর গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ| মার্টিন লুথার কিং জুনিয়র ব্লুবার্ডে অবস্থিত গ্যাস স্টেশনের বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন নীলুফার ইয়াসমিন|
ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের ম্যানেজার ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু জানান, নীলুফার ইয়াসমিন (৪৮) তিন মাস আগে এই দোকানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন| তাঁর গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ ন¤^র কুশাখালী ইউনিয়নে| তাঁর ১৬ ও ২০ বছরের দুই কন্যাসন্তান রয়েছে|
দোকানের জায়গার মালিক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ বলেন, দোকানের সিসি ক্যামেরায় দেখা গেছে, ৩১ মার্চ সকাল ১০টার দিকে এটিএম মেশিনের টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে টাকা দাবি করে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০)| তিনি ইংরেজিতে বলেন, ‘আপনার মেশিন আমার টাকা নিয়ে গেছে আমার টাকা দিন|’ জবাবে নীলুফার বলেন, ‘আপনি হয়তো ভুল পিন ন¤^র দিয়েছেন, এটিএম মেশিন তো আমার নয়, আমি টাকা দিতে পারব না|’ এ কথা শুনে কৃষ্ণাঙ্গ লোকটি কিছু না বলে চলে যান|
আরিফ আহমেদ বলেন, এরপর বৃহস্পতিবা, ২ এপ্রিল ভোর সাড়ে ছয়টায় ফজরের নামাজ শেষে গাড়ি ভাঙার শব্দ শোনেন নীলুফার| তখন তিনি দোকান থেকে বের হয়ে এসে হোয়াট আর ইউ ডুুয়িং (আপনি কী করছেন) বলে এগিয়ে যান| তখন রোলবার্ট গিভ মি মাই মানি (আমাকে আমার টাকা দাও) বলে তেড়ে এসে নীলুফারের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন|
ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের (ইএমএস) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফার ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়| সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করা হয়|





Add comment