‘ফিলাডেলফিয়া পত্রিকা’র আনুষ্ঠানিক উদ্বোধন

প্যানসেলভিয়ানিয়ার ফিলাডেলফিয়া থেকে প্রকাশিতব্য ‘ফিলাডেলফিয়া পত্রিকা’ ২৭ সদস্যের একটি বহুমাত্রিক ও শক্তিশালী টিম নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে| সাংবাদিক, কবি, লেখক, নাট্যকার, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইটি বিশেষজ্ঞ, শিক্ষক, সমাজসেবক, সাংস্কৃতিক কর্মী ও ব্যবসায়ীদের সমš^য়ে গঠিত এই টিম একটি মানসম্মত, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে তারা জানান|
পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আশরাফুল ইসলাম আরিফ| কমিউনিকেশন কোঅর্ডিনেটর আব্দুল হাফিজ চৌধুরী, ডেস্ক মডারেটর জোহরা খাতুন কলি এবং ওভারঅল কোঅর্ডিনেটর হিসেবে রয়েছেন আহমদ সায়েম| টিমে আরও যুক্ত রয়েছেন প্রফেসর ড. জিয়াউদ্দিন আহমদ, কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীর, ড. ইবরুল চৌধুরী, ডা. ফাতেমা আহমেদ, প্রফেসর খায়ের মোহাম্মদ মিঞা, সাদেক মিয়া কাপ্তান, কামরুল হাসানসহ আরও অনেকে|
বাংলা নববর্ষ ১৪৩৩-এর ১২ ˆবশাখ (২৫ এপ্রিল ২০২৬) পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়| কবি ও নাট্যকার বদরুজ্জামান আলমগীরের মাধ্যমে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এই শুভ সূচনা ঘোষণা করা হয়|
উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল সরল কিন্তু প্রাণবন্ত| স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের উপস্থিতি আয়োজনকে তাৎপর্যপূর্ণ করে তোলে| বক্তারা দলনিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং এই উদ্যোগের সফলতা কামনা করেন| ‘ফিলাডেলফিয়া পত্রিকা’ প্রতিশ্রুতি দিচ্ছে দলনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনায় সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে| মতের ভিন্নতা ও দৃষ্টিভঙ্গির ˆবচিত্র থাকলেও সত্যের প্রতি দায়বদ্ধতা থাকবে অটুট| সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টা ও কমিউনিটির সমর্থনে ‘ফিলাডেলফিয়া পত্রিকা’ প্রবাসী বাংলা ভাষাভাষীদের একটি নির্ভরযোগ্য কণ্ঠ¯^র হিসেবে প্রতিষ্ঠা পাবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed