স্ট্যাটেন আইল্যান্ড লায়নস ক্লাবের উদ্যোগে খাদ্য বিতরণ

নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড লায়নস ক্লাবের উদ্যোগে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়| গত ২৪ এপ্রিল, শুক্রবার ৬১৮ রিচমন্ড রোড পার্কের সামনে স্থানীয় লোকজনের মাঝে এই খাবার দেয়া হয়েছে| এটি ক্লাবের একটি নিয়মিত আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি কাজী হোসেইন নয়ন| ‘আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে নিয়মিত এই ধরনের কর্মসূচীর আয়োজন করে থাকি| গত বছর শীতের সময় আমরা নিম্ন আয়ের মানুষদের জন্য বিনামূল্যে ক¤^ল বিতরণ করেছিলাম,’ তিনি বলেন| স্ট্যাটেন আইল্যান্ড লায়নস ক্লাব দীর্ঘদিনের একটি সংগঠন| সমাজের অবহেলিত মানুষের জন্য এই ক্লাব সব সময় কাজ করে এসেছে বলে জানান নয়ন|
স্ট্যাটেন আইল্যান্ড লায়নস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল বলেন, লায়নস ক্লাব একটি আন্তর্জাতিক সংগঠন| ‘পৃথিবীর বিভিন্ন দেশে লায়নস ক্লাব দুস্থ ও মানবতায় সেবায় কাজ করে থাকে| স্ট্যাটেন আইল্যান্ড লায়নস ক্লাব ভবিষ্যতেও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করতে বদ্ধপরিকর’| এছাড়া ক্লাবের কোষাধক্ষ মতিউর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed