প্রবাসী কমিউনিটির সঙ্গে প্রেস মিনিস্টারের মতবিনিময়

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার ও সাংবাদিক গোলাম মর্তুজাকে নিয়ে প্রবাসী কমিউনিটির মতবিনিময় সভা গত ২৫ এপ্রিল জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়| ‘বাংলাদেশী-আমেরিকান প্রবাসী কমিউনিটি’ ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতি ও বাংলাদেশ দূতাবাসের সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|
অনুষ্ঠানে গোলাম মর্তুজা বলেন, দূতাবাস ও কনস্যুলেট অন্য যেকোন সময়ের চেয়ে ভালো সেবা দিচ্ছে| প্রবাসীদের যেকোন অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে তা সমাধান করা হচ্ছে| দূতাবাসের ফ্রন্ট ডেস্কের একজন স্টাফের ব্যবহার নিয়ে নানা অভিযোগ ছিল| তাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে|
তিনি বলেন, দূতাবাস ও কনস্যুলেটের বড় অভিযোগ হলো প্রবাসী বাংলাদেশীরা টেলিফোন করে দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন| কেউ টেলিফোন রিসিভ করেন না| বাস্তবতা হলো প্রতি মিনিটে গড়ে ৪টি কল ফোন কল থাকে| একসাথে তা হ্যান্ডেল করা যায় না| তবে এখন আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে তার উন্নতির চেষ্টা করা হচ্ছে|
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের মিডিয়াগুলো অনবরত বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে| তার প্রভাব পড়ে স্টেট ডিপার্টমেন্ট ও এ দেশের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে| প্রেস মিনিস্টার হিসেবে এ সবের মোকাবেলা প্রতিনিয়ত করতে হচ্ছে|
আয়োজন সংগঠনে প্রতিষ্ঠাতা আহমেদ সোহেল ও রাসিক মালিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আমির হোসেন কামাল, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট জে মোল্লা সানী, ইমতিয়াজ চৌধুরী, মোস্তাফিজ চৌধুরী, ডা. আমানুল্লাহ প্রমুখ|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed