আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্ধীতার ঘোষণা দেয়া ‘কুনু-ফিরোজ’ পরিষদ ব্রঙ্কসে এক মতবিনিময় সভা করেছে| পার্কচেস্টার বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়| সভায় ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন| বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল গাফ&ফার চৌধুরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ সোসাইটির সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি প্রার্থী আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক প্রার্থী ও সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও মতামত তুলে ধরেন সাবেক সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, কাজী তোফায়েল, অধ্যাপক আব্দুল বাসিত ও বাবুল চৌধুরী|
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ফুল মিয়া, মাইনউদ্দিন নটু, বেলাল উদ্দিন ফকরু, মামুন ইসলাম, কাজী হাসান, ˆসয়দ মোহাম্মদ আনসার আলী, সুমন, কামাল আজাদ, মিয়া মোহাম্মদ দাউদ, বাহারুল ইসলাম শামীম, রাজ্জাক মুন্না, জালাল উদ্দিন, ˆসয়দ পাভেল, নুরুল আলম জিকু, জুয়েল খান, মোশাহিদ চৌধুরী, জগলুল চৌধুরী, শেখ শফিকুর রহমান, হাজী লেইছ চৌধুরী, সুলায়মান, তুষার মোল্লা, আখতারুজ্জামান হ্যাপি, মীর মাহফুজ উল্লা সুমন, সিদ্দিক মিশরী, সিদ্দিক, মোস্তাকুর রহমান লিটন, মোজাফ&ফর, ফাহিম ও ফকরুল ইসলাম চৌধুরী প্রমুখ|
সভায় বক্তারা বাংলাদেশ সোসাইটির বর্তমান কমিটির সমালোচনা করে বলেন, বর্তমান কমিটি গত নির্বাচনের আগে প্রবাসীদের কাছে দেওয়া মূল প্রতিশ্রুতিগুলো পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে| ইশতেহার অনুযায়ী কোনো দৃশ্যমান কাজ করতে পারেনি| যার ফলে সাধারণ ভোটারদের কাছে বর্তমান কমিটির আর কোনো গ্রহণযোগ্যতা বা ˆনতিক অধিকার নেই| প্রবাসীদের অধিকার আদায়ে কুনু-ফিরোজ পরিষদকে বিজয়ী করার আহ্বান জানান তারা|





Add comment