চতুর্থ সন্তানের বাবা হলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

অ্যালেক নিল ভ্যান্স নামে চতুর্থ সন্তানের বাবা হলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স| এক যৌথ বিবৃতিতে এই কথা জানান জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স| এর মাধ্যমে অ্যালেক নিল ভ্যান্স হলেন গত ১৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম কোনো দায়িত্বে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়া সন্তান| রোববার মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে অ্যালেক নিল জন্মগ্রহণ করেছে| খবর আলজাজিরার| জেডি ভ্যান্স বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পুত্রসন্তান অ্যালেক নিল ভ্যান্স আজ সকালে জন্মগ্রহণ করেছে| উষা ও নবজাতক দুজনেই সুস্থ আছে, এবং আমাদের অন্য সন্তানরা তাদের ছোট ভাইকে পেয়ে খুবই আনন্দিত|

ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা জেডি ভ্যান্স এবং ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান উষা ভ্যান্স ইয়েল ল’ স্কুলে পড়াশোনার সময় পরিচিত হন| তারা ২০১৩ সালে সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন| দম্পতির প্রথম ছেলে ইওয়ান জন্মগ্রহণ করে ২০১৭ সালে| এরপর ২০২০ সালে জন্ম নেয় আরেক ছেলে বিবেক এবং ২০২১ সালে তাদের কন্যা মিরাবেল জন্মগ্রহণ করে|
এর আগে সর্বশেষ ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স এবং তার দ্বিতীয় স্ত্রী এলেন ওয়েড-এর ঘরে ছেলে স্কাইলার কোলফ্যাক্স তৃতীয় জন্মগ্রহণ করেছিলেন| এ তথ্য হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে|

সাবেক মার্কিন মেরিন সদস্য জেডি ভ্যান্স দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন| ২০২১ সালে ওহাইও থেকে মার্কিন সিনেট নির্বাচনে প্রার্থী হওয়ার সময় তিনি এ বিষয়টি বারবার তুলে ধরেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed