নিউইয়র্কে ইশা আম্বানির আলোচিত ফ্যাশন

নিউইয়র্কের সবচেয়ে আলোচিত ফ্যাশন আয়োজন মেট গালায় এবারও নজর কাড়লেন ভারতের ব্যবসায়ী ইশা আম্বানি| নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর লাল গালিচায় গত ৪ মে রাতে তার উপস্থিতি ঘিরে ˆতরি হয় ব্যাপক আলোচনা| এই লুক ˆতরি করতে সময় লেগেছে প্রায় ১,২০০ ঘণ্টারও বেশি এবং কাজ করেছেন ৫০ জনেরও বেশি কারিগর|
ইশা আম্বানি লাল গালিচায় হাজির হন গৌরব গুপ্তার ডিজাইন করা ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে ˆতরি এক ব্যতিক্রমী শাড়ি পড়ে| যেখানে ব্যবহার করা হয়েছে খাঁটি সোনার সুতা| শাড়ির নকশায় দেখা যায় প্রাচীন ভারতীয় ফ্রেস্কো আর পিচওয়াই চিত্রকলার অনুপ্রেরণা| এতে যুক্ত হয়েছে জারদৌজি, আরি ও রিলিফ এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ|
তার ব্লাউজে ব্যবহার করা হয়েছে হীরার ঝলমলে কাজ, যা এসেছে নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া ২০০টিরও বেশি পুরোনো কাট হীরা দিয়ে| গলায় ছিল ২৫০ ক্যারেটের বেশি ওজনের ডাবল-লেয়ার ডায়মন্ড নেকলেস, সঙ্গে হাতফুল ও হীরার কোমরবন্ধ যা পুরো লুককে আরও রাজকীয় করে তোলে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed