ক্যালিফোর্নিয়ার আর্কেডিয়ার মেয়রের স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপশহর আর্কেডিয়ার মেয়র (সাবেক) আইলিন ওয়াং চীনের জন্য অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ| যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ওয়াং ২০২০ সালের শেষ দিক থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের পক্ষে কাজ করেছেন| এ ঘটনায় তিনি বিদেশি সরকারের অবৈধ প্রতিনিধি হিসেবে কাজ করার এক অভিযোগে দোষ ¯^ীকারে সম্মত হয়েছেন|
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওয়াং মার্কিন সরকারকে না জানিয়েই চীনের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং বেইজিংপন্থী বিভিন্ন বক্তব্য প্রচার করেছেন| মার্কিন প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইয়াওনিং সানের সঙ্গে মিলে এই কাজ করতেন| সান গত বছরের অক্টোবরে একই ধরনের অভিযোগে দোষ স্বীকার করে চার বছরের কারাদণ্ড পান| অভিযোগে বলা হয়েছে, ওয়াং এমন একটি প্রবন্ধও পুনঃপ্রকাশ করেছিলেন, যা চীনা কর্মকর্তাদের লেখা ছিল এবং যেখানে শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ অস্বীকার করা হয়|
ঘটনার পর সোমবার মেয়রের পদ থেকে পদত্যাগ করেন ওয়াং| আর্কেডিয়া সিটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়| এই অভিযোগে তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে| ওয়াংয়ের আইনজীবীরা বলেন, তিনি ব্যক্তিগত জীবনের ভুলের জন্য ক্ষমা চাইতে চান| তবে তারা দাবি করেন, এই কর্মকাণ্ড তার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সম্পর্কিত নয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed