নিউইয়র্কের ব্রঙ্কসের ক্যাসেল হিল সাবওয়ে স্টেশনের কাছে চালু হয়েছে বাংলাদেশী মালিকানাধীন প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট| মিলাদ মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়| কমিউনটির বিশিষ্টজনরা এসময় উপস্থিত ছিলেন| বাংলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াহিয়া মুনাজাত পরিচালনা করেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ডাঃ মাসুদুল হাসান, সিপিএ জাকির হোসেন চৌধুরী, কমিউনিটি বোর্ড-৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি লিডার আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশা, আব্দুল মুহিত, মোশাহিদ চৌধুরী, শামীম আহমেদ, হাসান আলী সহ অন্যরা|
প্রাইম এশিয়ান লাউঞ্জ মূল ভিত্তি হলো আদি এশিয়ান ফুড মেডিটেরিয়ান গ্রিল এন্ড কাবাবের লোভনীয় ¯^াদের খাবার| রেস্টুরেন্টের উদ্যোক্তারা হচ্ছেন- ব্রঙ্কসের বিশিষ্ট ব্যবসায়ী শেখ জামাল হোসেন, ইকবাল হোসেন, নুরুল ইসলাম মিলন| ব্রঙ্কসে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের বাংলাদেশী খাবারের চাহিদা মেটাতে তাদের এই উদ্যোগ বলে জানালেন তারা| ব্রঙ্কসে বাংলাদেশিদের খাবারের চাহিদা পূরণ করতে এই ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে বলে মনে করেন স্থানীয়রা|





Add comment