প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ-এর আগামী চার বছরের জন্য ট্রাস্টি বোর্ড পুনঃগঠন করা হয়েছে| কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৬ জুন সংগঠনের যৌথসভায় নবগঠিত ট্রাস্টি বোর্ড নাম ঘোষণা করা হয়| সভায় উপস্থিত ট্রাস্টিদের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টালা ফুল দিয়ে বরণ করে নেন|
নবগঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ হচ্ছেন একেএম শহিদ উল্যাহ, সালামত উল্যাহ, মফিজুর রহমান, মোহাম্মদ রব মিয়া, নাজমুল হাসান মানিক, রফিকুল ইসলাম ভূঁইয়া, রমেশ চন্দ্র দেবনাথ, গোলাম সারোয়ার, খোকন মোশরাফ ও আবুল কালাম| নবগঠিত এই ট্রাস্টি বোর্ড ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন| ট্রাস্টি বোর্ডের সভায় সদস্যরা বোর্ডের চেয়ারম্যান মনোনীত করবেন|
বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি জাহিদ মিন্টুর সভাপতিত্বে এবং সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টুর সঞ্চালনায় যৌথসভায় বক্তব্য রাখেন- নবনির্বাচিত ট্রাস্টি সালামত উল্যা, নাজমুল হাসান মানিক, গোলাম সারোয়ার, খোকন মোশারফ, উপদেষ্টা পরিষদের সদস্য নাজির ভান্ডারি, মমিনুল ইসলাম, শাহ আলম, মাইনুল উদ্দিন মাহবুব, শাহ নাসের স্বপন, মালেক খান, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তাজু মিয়া, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক রুদ্র মাসুদ, সদস্য মাহমুদুল হক প্রমুখ|





Add comment