জাতিসংঘের পঞ্চম পুলিশ প্রধানদের সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা| তাদেরকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ওয়েস্টার্ন নিউইয়র্ক বাংলাদেশি সোসাইটি ইনকরপোরেটেড|
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ৭ ও ৮ জুলাই জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য ৫ম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট এ অংশ নিতে ¯^রাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন| প্রতিনিধি দলটি আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে|
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, বিশ্বব্যাপী আইন-শৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জন্য গৌরবের বিষয়| জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত| সংগঠনটি আশা প্রকাশ করে জানায়, এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের অর্জন, অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে বিশ্বদরবারে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরবে|





Add comment