নিউইয়র্কে অধিনায়ক জামাল ভূঁইয়াকে সংবর্ধনা

বিশ্বকাপ ফুটবলের চলমান উন্মাদনার মধ্যেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে এবারের আয়োজক দেশের প্রবাসী বাংলাদেশীরা| এ সময় দীর্ঘময়োদি পরিকল্পনা ও অবকাঠামো, প্রশিক্ষণসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে বাংলাদেশের ফুটবল পিছিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি|
বাংলাদেশী এ ফুটবলারের প্রথম নিউইয়র্ক সফর উপলক্ষে আয়োজিত গ্রিট এন্ড মিট অনুষ্ঠানে নারী-পুরুষ ও যুবকবৃদ্ধ সহ সব বয়সী মানুষ অংশ নেয়| ‘জামাল ভূঁইয়া নিউইয়র্ক কিক অফ’ নামের এই কমিউনিটি গেঠ টুগেদারের আয়োজন করে খেলাধুলা বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম গেমপ্লিফাই ডট এক্স ওয়াই জেড|

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মশিউর রহমান ব্র্যান্ড ম্যানেজার মুরাদ হোসেন সহকারী ব্র্যান্ড ম্যানেজার হাসান তাওফিক, ইউ এস বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডেন্ট নাজমুল ইসলাম রনি এবং নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যম ও বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে আসা সাংবাদিকরা| অনুষ্ঠানে জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবলের বিভিন্ন দিক তুলে ধরেন|
তিনি বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে কমপক্ষে ২০ বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনা ও সেখানে বিনিয়োগরে পাশাপাশি আন্তর্জাতিক মানের ফুটবল অবকাঠামো ও সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে| ক্লাব ফুটবলের উন্নতির পাশাপাশি লোকাল ফুটবলের দিকে নজর দিতে হবে| দেশের বাইরে প্রতিযোগিতায় সক্ষম এবং আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা সহ ১০ টি বড় ক্লাব যদি গড়ে তুলতে হবে| তাহলে বাংলাদেশের ফুটবল একটা ভালো অবস্থানে যাবে| বিশেষ করে ক্লাবগুলোর প্রত্যেকের নিজ¯^ স্টেডিয়াম, জিমনেসিয়াম, একাডেমি থাকতে হবে| পাশাপাশি অন্তত প্রত্যেকটা বিভাগীয় দল গঠন করে সেগুলোকেও ভালো মানের অবকাঠামোতে নিয়ে আসতে হবে| একই সঙ্গে শুধু ঢাকা-কেন্দ্রিক ফুটবল কার্যক্রম থেকে বেরিয়ে সব জায়গায় ফুটবল ছড়িয়ে দিতে এবং লোকালে ফুটবল জনপ্রিয় ও আকর্ষণীয় করতে উপজেলা জেলা পর্যায়ে অনুশীলন থেকে শুরু করে ট্যালেন্ট হান্টের জন্য অবকাঠামো ˆতরি করতে হবে|

তিনি বলেন, দুই ধরনের কালচার ˆতরি করতে হবে| দেশের মধ্যে এমন সুযোগ-সবিধা নিশ্চিত করতে হবে যাতে ভালো মানের খেলোয়াড় চুরি হয় এবং তারা ইউরোপের বিভিন্ন ক্লাব পর্যায়ে খেলতে পারে, পাশাপাশি ইউরোপে খেলা বিভিন্ন দেশের বাংলাদেশী ফুটবলারদের দেশে আসার সুযোগ করে দিতে হবে তবেই একটি শক্তিশালী জাতীয় দল গড়ে তোলা সম্ভব|
জামাল ভূঁইয়া বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশের চেয়ে অনেক কম জনসংখ্যার দেশ খেলার সুযোগ পেয়েছে| কারণ তাদের খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন নামি-দামি লীগের ক্লাব ফুটবলে খেলে| আবার অনেকে ২০ বছর আগে যে বিনিয়োগ করেছে তার ফল এখন পাচ্ছে| তাই বাংলাদেশকে ভবিষ্যতে ফুটবলে খেলতে হলে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed