সোনালী এক্সচেঞ্জের সিইওর সঙ্গে জর্জিয়ায় প্রবাসীদের মতবিনিময়

বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যাংক সোনালী ব্যাংকের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ও সোনালী এক্সচেঞ্জ কোং ইনক. যুক্তরাষ্ট্রের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান সম্প্রতি জর্জিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন| জর্জিয়ায় সোনালী এক্সচেঞ্জের ব্যবসায়িক কার্যক্রম, রেগুলেটরি বিষয়াবলি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করতে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন| ১৫ জুন ২০২৬ তারিখ সোনালী এক্সচেঞ্জের আটলান্টা বুথে আয়োজিত গ্রাহক সমাবেশে চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক এবং রেমিট্যান্স প্রেরণকারীদের কাছে সোনালী এক্সচেঞ্জের গ্রাহকসেবা আরও সম্প্রসারণ, ডিজিটাল রেমিট্যান্স সেবার প্রসার এবং ˆবধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন|
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ মহসিন কবীর বলেন, সোনালী এক্সচেঞ্জের শাখা ও বুথের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নিরাপদে বাংলাদেশে অর্থ প্রেরণ করা সম্ভব| তিনি সোনালী এক্সচেঞ্জ এর ডিজিটাল রেমিট্যান্স প্লাটফর্ম তথা মোবাইল এ্যাপ ব্যবহার এর বিভিন্ন সুযোগ সুবিধার তথ্যাদি সকলকে অবহিত করেন| তিনি উপস্থিত গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং ডিজিটাল রেমিট্যান্স সেবা ব্যবহারের আহ্বান জানান|
এর আগে ১৪ জুন তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া আয়োজিত ˆবশাখী মেলা-১৪৩৩-এ অংশগ্রহণ করেন| অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ˆবদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এবং ˆবধ রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা জানান|
সোনালী এক্সচেঞ্জ কোং ইনক-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবীর প্রতিষ্ঠানের বিভিন্ন রেমিট্যান্স সেবা, ডিজিটাল সুবিধা এবং সোনালী এক্সচেঞ্জ (ঝঊঈও) মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপনা করেন| তিনি জানান, গ্রাহকরা যুক্তরোষ্ট্রের ৮টি লাইসেন্ট স্টেট এর যেকোনো স্থান থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত, নিরাপদ এবং প্রতিযোগিতামূলক বিনিময় হারে বাংলাদেশে অর্থ প্রেরণ করতে পারেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed