আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে গত ২৫ জুন ‘ফুড ব্যাংক’-এর আয়োজন করা হয়| সিটির ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফুড ব্যাংকের কার্যক্রম চলে|
কার্যক্রমের আওতায় তাজা শাকসবজি, ফলমূল, টিনজাত খাবারসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়| সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়| ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউ জার্সি |
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রমের অংশ হিসাবে মাসে চার বার ফুড ব্যাংকের আয়োজন করা হয়| বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সবাইকে ধন্যবাদ জানান|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed