জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকার অভিষেক

জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকার নবনির্বাচিত কমিটির জমজমাট অভিষেক গত ১৪ জুন উডসাইডের গুলশাল টেরেসে অনুষ্ঠিত হয়েছে| প্রবাসী জামালপুরবাসী ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ| বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, ফোবানার কর্মকর্তা আবু জোবায়ের দারা প্রমুখ|
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক, বর্তমান উপদেষ্টা ডাক্তার লাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম প্রমুখ|
অনুষ্ঠানের প্রথম পর্বে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা ডাক্তার লাবলু| শপথ নেওয়া সদস্যরা হলেন- সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান, মোহাম্মদ মাইনুল ইসলাম, খন্দকার সালমান, সিদ্দিকী আকবর বিদ্যুৎ, মোহাস্মদ জাহের আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নূরুল ইসলাম, সাইফ আলী, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হক জনি, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মাহিদ জিয়ান, সাংস্কৃতিক সম্পাদক শাকিলা রুনা, সমাজ কল্যাণ সম্পাদক ছায়েদুর রহমান, দপ্তর সম্পাদক লুৎফর রহমান লিমন, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম, কার্যকরি সদস্য মোহাম্মদ নাজমুল হক, খন্দকার আবু মুরাদ, নাসির ইকবাল, আহম্মদ রেজা খান পিপলু, আতিকুল্লাহ অতিক, এনামুল ইসলাম খান, মোখলেসুর রহমান, মশিউর রহমান, ˆসয়দ আহমেদ বাবলা, মেহেদী হাসান মুন, ফয়েজুর রহমান, মাহমুদুল হাসান, শরিফুল রাজী, মোশাররফ হোসেন খান, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও বাবলী সোম|
নব নির্বাচিত কমিটি ও প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়| নতুন প্রজন্মের শিশু-কিশোররা তাদের বরণ করে নেন| প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ নবনির্বাচিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, সব ভালো কাজের সঙ্গে গোল্ডেন এজ হোম কেয়ার আছে এবং আগামী দিনেও থাকবে| সামাজিক সংগঠনের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা, জামালপুর সমিতিও সেই দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা করেন|
নবনির্বাচিত সভাপতি সভাপতি মোহাম্মদ আশরাফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক খান তাদের ওপর দায়িত্ব দেওয়ার জন্য জামালপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন| সহ-সভাপতি বেলাল আহমেদ অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন| অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন জহুরা আলিম, আতফাব জনি এবং আহমেদ খান পিপলু| অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন লাভলী ও পিপলু|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed