নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান পদপ্রার্থী (ডিস্ট্রিক্ট ৮৭) জাকির চৌধুরীর সমর্থনে ব্রংকসে কমিউনিটি র্যালি অনুষ্ঠিত হলো| এ র্যালিতে প্রায় ৩০টি গাড়ি অংশ নেয়| ব্রংকসের ওটারবেরি এভিনিউ থেকে শুরু হয়ে তা ওয়েস্ট ফার্ম পর্যন্ত পৌঁছে&| এরপর গাড়ির বহর পার্কচেষ্টারের ইউনিয়নপোর্টে এসে শেষ হয়|
এই মোটর শোভাযাত্রায় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন| এর নেতৃত্ব দেন জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম ও কমিউনিটি লিডার শামীম আহমেদ| র্যালিটি জেরেগা এভিনিউ, ক্যাসেল হিল, হোয়াইট প্লেইন্স রোড ও ইস্ট ট্রিমন্ট এভিনিউ ধরে অগ্রসর হয়| র্যালিটি যখন জাকির চৌধুরীর ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন রাস্তা অতিক্রম করে তখন পথচারিরা হাত নেড়ে সর্মথন ব্যক্ত করছিল|
মোটর র্যালি শেষে বিকেলে ইউনিয়ন পোর্ট রোডে পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসির সামনে এক সমাবেশের অনুষ্ঠিত হয়| এতে বক্তব্য রাখেন জাকির এইচ চৌধুরী, শামীম আহমেদ, এমএন মজুমদার, সিরাজউদ্দীন সোহাগ, মাহবুব আলম, মাসুদুর রহমান, শামীম মিয়া, সামাদ মিয়া, জামাল চেয়ারম্যান, রিয়াজউদ্দীন কামরান, এ ইসলাম মামুন ও আখতার জামান হ্যাপি|
আগামী ২৩ জুন এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭ এর ডেমোক্র্যাটিক প্রাইমরি অনুষ্ঠিত হবে| জাকির চৌধুরী লড়ছেন বর্তমান এসেমব্লিওম্যান কারিনে রয়েসের বিরুদ্বে| এলাকাটি (ওয়াটারবারি, জেরেগা, পার্কচেষ্টার, ক্যাসেল হিল ও ওয়েস্ট ফার্ম) ডেমোক্র্যাট অধ্যুষিত হওয়ায় ধরেই নেয়া হয় এই প্রাইমারিতে যিনি জিতবেন ৩ নভে¤^র সাধারণ নির্বাচনে জয়ের মালা তারই গলায়| বাংলাদেশি প্রার্থী জাকির চৌধুরীর ২৩ নভে¤^রের নির্বাচনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে| এ ক্ষেত্রে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় সিংহভাগ ভোট জাকিরকে পেতে হবে|





Add comment