নিউইয়র্কে মহুয়া গীতি-নৃত্যনাট্যের সফল মঞ্চায়ন

বিশ্বখ্যাত ময়মনসিংহ গীতিকার কালজয়ী মহুয়া পালার অংশ বিশেষ নিয়ে মহুয়া সুন্দরী গীতি-নৃত্যনাট্যের সফল মঞ্চায়ন হলো গত ১১ এপ্রিল টাইমস স্কয়ারে ও ১২ এপ্রিল জ্যাকশন হাইটস ডাইভারসিটি প্লাজায়| বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে এটা ছিল এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড-এর ব্যাতিক্রমী আয়োজন| জীবন মঞ্চ নিবেদিত মহুয়া গীতি নৃত্যনাট্য – এর গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন জীবন চৌধুরী|

নির্দেশনায় ও সূত্রধরের ভূমিকায় ছিলেন গোবিন্দ দাস, মহুয়া চরিত্রে সান্ত্বেনা রায়, নদের চাঁদ লিটন ফিলিপস, সর্দার সহযোগী সহদেব তালুকদার, নৃত্য পরিচালনায় ছিলেন অনিন্দিতা ভট্টাচার্য| মহুয়া গীতি-নৃত্যনাট্যের পরিচালক জীবন চৌধুরী স্বাগত ভাষণে সম্পূর্ণ পালাটি সত্বর মঞ্চায়নের আশাবাদ ব্যক্ত করে সংস্কৃতি মনস্ক ও উদার চিত্ত, বিত্তবান প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন|

BP NEWS

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed