বাংলাদেশীদের জন্য ফ্রি জব সেমিনারে নানা পরামর্শ

সম্প্রতি নিউইয়র্ক সিটি ট্রানজিট বিভাগে ‘স্টেশন এজেন্ট’ পদের নতুন নিয়োগের ঘোষণা দিয়েছে| এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী বাংলাদেশীদের সুবিধার্থে সিটি ট্রানজিট এ কর্মরত কর্মকর্তা ব্যক্তিগত উদ্যোগে একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়|

সিটির জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে গত ১৭ এপ্রিল সন্ধ্যায় আয়োজিত সেমিনারে শতাধিক বাংলাদেশী অংশ নেন| এসময় অংশগ্রহণকারীদের আবেদন প্রক্রিয়া এবং পরীক্ষার প্রস্তুতি উভয় ক্ষেত্রেই ধারণা দেয়া এবং সহায়তা করা এবং নানা পরামর্শ দেয়া হয়| নিউইয়র্ক সিটি ট্রানজিটে কর্মরত বাংলাদেশী কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে সেমিনারটি পরিচালনা করেন তারেক আহমদ, আহনাফ আলম, মাহমুদা ফেরদৌস, তারিক জাহিরি, মোমিন হোসাইন, সোফাওয়ান চৌধুরী, ফাহিমা জাহান, আজাদ তালুকদার, রুকসানা বেগম, কৌশিক বিশ্বাস, বিধান পাল, সাইফ আজাদ, অসিম চন্দ এবং জুবায়ের আহমদ|

অনুষ্ঠানে জানানো হয়, নিউইয়র্ক সিটির মেয়র অফিস সহ সিটি প্রশাসনের বিভিন্ন বিভাগে বাংলাদেশীদের চাকুরীর সুযোগ দিন দিন বাড়ছে| এইসক চাকুরীর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে| এসব পরীক্ষায় কৃতকার্যরাই ভালো বেতনে চাকুরীর করছেন|

নিউইয়র্ক সিটি ট্রানজিট এ কর্মরত বাংলাদেশী কর্মকর্তা জুবায়ের আহমদ বার্তা সংস্থাকে জানান, বর্তমানে সিটি ট্রানজিটে কয়েক হাজার বাংলাদেশী/বাংলাদেশী-আমেরিকান বিভিন্ন পদে সুনামের সাথে কাজ করছেন| অনেকে সুপারভাইজার পদ সহ উচ্চ পদস্থ পদেও কর্মরত| আরো বাংলাদেশী যাতে সিটি ট্রানজিটে যোগ দিতে পারেন এ লক্ষ্যে ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে|

BP NEWS

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed