নিউইয়র্কে শাপলা ওয়েলফেয়ার অ্যাসো: পুনর্মিলনী অনুষ্ঠিত

শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউ ইয়র্কের এক বর্ণিল বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে উডসাইডের গুলশান টেরেসে| এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা রিপন এবং যৌথভাবে সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন| প্রথমেই পরিবেশন করা হয়- বাংলাদেশের জাতীয় সংগীত এবং আমেরিকান এনথেম, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারাজ নাহিয়ান| শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ তমাল হোসেন, তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন| সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সংগঠনের বিভিন্ন কার্য প্রণালী ধারাবাহিকভাবে পাঠ করেন| নবনির্বাচিত কমিটিকে পরিচয় প্রদান করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মীর এইচ জামাল| যে সকল সদস্য সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক নির্দেশনা মেনে দশ বছর পূর্ণ করাছে গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের ১২ জন সদস্যকে লাইফ মেম্বার সার্টিফিকেট প্রদান করা হয়| তাদের মধ্যে আলমগীর হোসেন সদস্য নং ২৯০, মোহাম্মদ এন আমিন সদস্য নং ২৯১, রফিকুল ইসলাম সদস্য নং ২৯৩, মাহবুবুল আলম সদস্য নং ২৯৫, মোহাম্মদ এম জামান সদস্য নং ২৯৬, মোহাম্মদ এম উদ্দিন সদস্য নং ২৯৭, মোহাম্মদ কোভিদ আলী সদস্য নং ২৯৮, সাখাওয়াত হোসেন উজ্জ্বল সদস্য নং ৩০১, মোহাম্মদ হোসেন সদস্য নং ৩০২, বিমল চন্দ্র বর্মন সদস্য নং ৩০৩, মোহাম্মদ রুহুল আমিন সদস্য নং ৩০৪, মোঃ জহিরুল ইসলাম সদস্য নং ৩০৭| সংগঠনের কার্যক্রমে যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়| এর মধ্যে ঢাকা জেলা সোসাইটির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং আজকের আয়োজনের প্রধান অতিথি দুলাল বেহেদু, বিগত ৮ বছর সংগঠনের সভাপতি পদে থেকে সংগঠনের সম্পূর্ণ দায়িত্ব পালনের জন্য সংগঠনের সাবেক সভাপতি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া এবং গত ৪ বছর সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালনের জন্য মোঃ রুহুল আমিন কৃতজ্ঞতা ক্রেস্ট প্রদান করা হয়| বার্ষিক পুনর্মিলনী বিভিন্ন অবদানের জন্য সাবেক সভাপতি নুরুল হাসান, মোহাম্মদ এফ মিয়াজী কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়|

সম্পাদক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে সম্পাদনা পরিষদ প্রতিবছরের ন্যায় এবারও হিরন্ময় শাপলার ১৯তম সংখ্যা প্রকাশিত করা হয়, আমন্ত্রিত অতিথিদের মধ্যে কমিউনিটির মূলধারার অনেকেই উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের মধ্যে যথাক্রমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি দুলাল বেহেদু, বিশিষ্ট ব্যবসায়ী নাঈম আহমেদ, প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার, আহ্বায়ক নওশেদ হোসেন, সাবেক সভাপতি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি নুরুল হাসান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি বিপ্লব সাহা, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সোহেল গাজী, গাজীপুর জেলা এসোসিয়েশনের সভাপতি মুমেন সরকার, উপদেষ্টা সাদি মিন্টু, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিক পাটোয়ারী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি মোঃ মামুন মিয়াজী, কমিউনিটির পরিচিত মুখ ডঃ হোসেন, গাজীপুর জেলা এসোসিয়েশন অফ নিউইয়র্কের সভাপতি গাজী আশরাফুজ্জামান জুয়েল, ওয়ার্ল্ড ট্যুরস এন্ড ট্রাভেল এর কর্ণধার শামসুদ্দিন বশীর, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মোঃ কামরুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য মোঃ কাশেম চৌধুরী, সংগঠনের নির্বাচন কমিশনার মোঃ টি মোল্লা সহ আরো অনেকে| সাংস্কৃতিক পর্বে উপস্থাপনায় ছিলেন কালচারাল সেক্রেটারি মোঃ আবু তাহের| সংগীত পরিবেশন করেন শিল্পী কৃষ্ণা তিথি, কামরুজ্জামান বকুল এবং মোঃ মনিরুজ্জামান| অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মোস্তফা রিপন রাত ১২টার সময় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন|

BP NEWS

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed