জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি।
নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সেক্রেটারি সালেহ শিবলিও উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বলেন, জাতিসংঘের অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। দুই পক্ষের সুবিধা অনুযায়ী পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।





Add comment