মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠন

আটলান্টিক সিটির মেয়রের তহবিল থেকে অনুদান পেয়েছে সিটির বিভিন্ন আঞ্চলিক ও সমাজিক সংগঠন কমিউনিটি সংগঠন। গত ১৬ সেপ্টেম্বর এসব অলাভজনক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন মেয়র মার্টি স্মল সিনিয়র।

মেয়রের “দ্যা ফিউচার ইস আওয়ারস উদ্বোধনী গালা” অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ এসব সংগঠনের মাঝে বিতরণ করা হয়। সিটির হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মার্টি স্মল সিনিয়র গালা থেকে সংগৃহীত মোট অর্থের পরিমাণ ঘোষণা করেন।

সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুদান প্রাপ্ত সংগঠনের তালিকায় বাংলাদেশি প্রবাসীদের দুটি সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, বিএএসজে ও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বিএএসি রয়েছে। অনুষ্ঠানে মেয়র তাঁর ভাষণে কমিউনিটির পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই অনুদান সংগঠনগুলোকে তাদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা এবং কমিউনিটির জন্য নতুন উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করবে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, কমিউনিটি সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed