৪০তম ফোবানা কনভেনশনের কিক-অফ অরল্যান্ডোতে অনুষ্ঠিত

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম কনভেনশন ২০২৬-এর কিক-অফ ফ্লোরিডার অরল্যান্ডোর ‘হলিডে ইন রিসোর্ট, বাই দ্যা পার্ক, কিসিমি’তে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি| অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন পাঠ করেন মুরাদ হোসেন এবং পরে এ.কে. এম হোসাইন হিটুর পরিচালনায় সমবেত কন্ঠে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়|

অনুষ্ঠানের শুরুতে ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম হোস্ট কমিটির কনভেনার হিসাবে আনোয়ার হোসেন সেন্টু, মেম্বার সেক্রেটারী রাসেল মিয়া, চীফ কো-অর্ডিনেটর মোঃ নাজিম উল্লাহ লিটনকে নির্বাচিত করে, কিক-অফ মিটিং সভাপতিত্ব করার জন্য হোস্ট কমিটির কনভেনার আনোয়ার হোসেন সেন্টু এবং রাসেল মিয়াকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব প্রদান করেন|

অনুষ্ঠানে অতিথি ছিলেন ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান জাহিদ হোসাইন, বোর্ড অব ডিরেকটর আতিকুর রহমান, এক্সিকিউটিভ সেক্রেটারি নিহাল রহিম, ভাইস-চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, এক্সিকিউটিভ কমিটির মেম্বার সাহেদুল ইসলাম অঞ্জন| অনুষ্ঠানে গেস্ট স্পিকার ছিলেন জননন্দিত অভিনেত্রী তারিন জাহান|

সভায় ফোবানার জন্মলগ্ন থেকে ফোবানার সাথে যুক্ত যেসকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এবং ফোর্ট মায়ার্সে দূর্বৃত্তের হাতুড়ীর আঘাতে নিহত নিলুফার ইয়াসমিনের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়|

এ বছর ফোবানার আয়োজক বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা এবং সহকারী আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক এবং সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনক|

হোস্ট কমিটির কনভেনার এবং সভার সভাপতি আনোয়ার হোসেন সেন্টু কিক-অফ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণকারী সকলকে অনুরোধ করে বলেন, আপনারা স্বপরিবারে লেবার ডে উইককেন্ডে ফোবানা কনভেনশানে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করবেন আশা করি|

গেস্ট স্পিকার তারিন জাহান বলেন, বাংলাদেশ, বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি যেন আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি| ফোবানার এক্সিকিউটিভ চেয়ারম্যান জাহিদ হোসেন তার বক্তব্যে বলেন, ফোবানা শুধু উৎসব আয়োজনই করে না ফোবানা সামাজিক কার্যক্রমও করে থাকে|

BP NEWS

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed