নিউইয়র্কে শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বাস ট্রেন কার্ড কর্মসূচি

নিউইয়র্ক সিটির কিছু কলেজ শিক্ষার্থীর যাতায়াত খরচ কমাতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে| সিটি কাউন্সিলের বাজেট চুক্তির অংশ হিসেবে প্রায় ১ হাজার ২৫০ জন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক শিক্ষার্থী বিনামূল্যে অমনি কার্ড পাওয়ার সুযোগ পাবেন| নতুন এ উদ্যোগের নাম সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক স্টুডেন্ট কমিউটার গ্র্যান্ট পাইলট প্রোগ্রাম|

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং সিটি কাউন্সিলের বাজেট সমঝোতার মাধ্যমে এই কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে| কর্মসূচির আওতায় যোগ্য শিক্ষার্থীরা একটি বিশেষ পাঁচ দিনের ওএমএনওয়াই কার্ড পাবেন| প্রতিটি কার্ড দিয়ে প্রতিদিন দুটি করে যাত্রা করা যাবে| অর্থাৎ একজন শিক্ষার্থী মোট ৭৫টি ট্রিপ ব্যবহারের সুযোগ পাবেন|

মেয়র জোহরান মামদানি বলেন, কম ভাড়া সুবিধা সম্প্রসারণ এবং সিএইউএনওয়াই শিক্ষার্থীদের জন্য ওএমএনওয়াই কার্ডের অর্থায়ন নিশ্চিত করার মাধ্যমে এমন একটি ব্যবস্থা ˆতরি করা হচ্ছে, যেখানে গণপরিবহনের খরচ কোনো শিক্ষার্থীর শিক্ষা বা কর্মজীবনের পথে বাধা হয়ে দাঁড়াবে না| তিনি বলেন, নিউইয়র্কের ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষার্থীদের সাফল্যের ওপর|

যাতায়াত ব্যয় কমানো সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন কর্মসূচির আওতায় সেই সব সিএইউএনওয়াই শিক্ষার্থী বিনামূল্যের অমনি কার্ড পাওয়ার জন্য বিবেচিত হবেন, যারা অন্তত দুটি সরাসরি ক্লাসে অংশ নেন এবং অন্য কোনো পরিবহন সুবিধা বা ভর্তুকির জন্য যোগ্য নন| প্রতিটি অমনি কার্ড শুধুমাত্র নির্দিষ্ট শিক্ষার্থীর ব্যবহারের জন্য নির্ধারিত থাকবে এবং অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না| কার্ডটি শুধু সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক ক্যাম্পাস খোলা থাকার দিনগুলোতে ব্যবহার করা যাবে| এর মাধ্যমে নিউইয়র্ক সিটির সাবওয়ে, স্থানীয় বাস এবং অ্যাকসেস-এ-রাইড পরিবহন সেবা ব্যবহার করা যাবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed