প্রভাবশালী ১৩ দেশে বাংলাদেশিদের ভিসা নিয়ে সতর্কতা

যুক্তরাজ্য, কানাডা, জার্মানিসহ পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ১৩টি দেশ তাদের ভিসাসহ সেবা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ও নির্দেশনা দিয়েছে| এতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণে আবেদনকারীদের দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে| ১৩টি দেশ ¯^াক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে| বিবৃতিতে ¯^াক্ষরকারী দেশগুলো হচ্ছে- যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া|
জার্মানিসহ ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট বেশ কয়েকটি দেশের দূতাবাস তাদের ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে| ১৩টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে| জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া কিংবা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে| এ ধরনের অনিয়মের কারণে ভিসাপ্রক্রিয়ায় বিল¤^, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা ও গুরুতর আইনি জটিলতা ˆতরি হতে পারে বলেও যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed