কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস পালন করেছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক| ২৬ মার্চ সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকার একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল হক এবাদ| সভা পরিচালনা করেন এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির|
শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়| পরে আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবিএম ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান দুলাল, উপদেষ্টা ছাইদুর খান ডিউক, উপদেষ্টা আজিজুর নাহার মুকুল, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জুবায়ের আহম্মেদ রানা, ট্রেজারার বিশ্বজিত পাল, মাহবুবুর রহমান মনু প্রমুখ|
সভায় এবিএম ওসমান গণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে, এগিয়ে যেতে হবে| তা নাহলে শহীদদের আত্না শান্তি পাবে না এবং ¯^াধীন দেশের ¯^াদও পাবো না| দেশের মানুষ ভালো না হলে দেশের উন্নয়ন হবে না| দু:খজনক হলেও সত্য দেশের রাজনীতিবীদরা নিজের আর দলের ¯^ার্থ ছাড়া কিছু বুঝে না|
মফিজুর রহমান দুলাল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জীবনের সকল ক্ষেত্রের প্রেরণা হচ্ছে স্বাধীনতা| স্বাধীনতা যুদ্ধে কিশোরগঞ্জের মানুষও অবদান রেখেছে| আগে ইতিহাস জানতে হবে| সবার মনে রাখতে হবে একাত্তরে আমাদের বিজয়, গৌরবের বিজয়|
সভাপতির বক্তব্যে এবাদুল হক এবাদ তার বক্তব্যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কিশোরগঞ্জের কৃতি সন্তান ও দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ˆসয়দ নজরুল ইসলাম, জাতীয় চার নেতা এবং শহীদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed