বাংলাদেশের লোক সঙ্গীত সম্রাট খ্যাত মরহুম আব্দুল আলীমকে প্রবাসীদের মাঝে তুলে ধরার পাশাপাশি তার গানের প্রচার-প্রসারাই নিউইয়র্কে গঠিত হয়েছে আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ| সংগঠনের সভাপতি হয়েছেন বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জোহরা আলীম| নিউইয়র্ক প্রবাসী শিল্পী জোহরা আলীম মরহুম শিল্পী আব্দুল আলীমের কন্যা| ১০ সদস্য বিশিষ্ট কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ বদিউজ্জামান| কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- জসিম মাহমুদ, মুফতি মোহাম্মদ জাহেদ, মকবুল হোসাইন বকুল, ফরহাদ আলী মিয়া, মামুন খান, আবু সাঈদ সরকার এবং মোঃ মকবুল হোসেন|
মরমী এ শিল্পীর কাজকে প্রবাসীদের কাছে তুলে ধরতে এজন্য মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে| নবগঠিত এই কমিটি সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে|
এদিকে আগামী ১৭ মে রোববার বেলা দু’টায় আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ’র উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে জানান আয়োজকরা|
মরমী শিল্পী আব্দুল আলীম ১৯৩১ সালের ২৭ জুলাই বৃটিশ ইন্ডিয়ার পশ্চিম বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন| তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, ১৯৭৭ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতা পুরষ্কার লাভ করেন|





Add comment