আমেরিকার কোন অনুষ্ঠানে এতো দেশের মানুষের সমাগম খুব একটা এক সাথে দেখা যায় না| ফ্লোরিডার টেম্পা সিটির উদ্যোগে গত ২৮ মার্চ কার্টিস ওয়াটারফ্রন্ট পার্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক ‘এশিয়ান প্যাসিফিক আইল্যান্ডার কালচারাল ফেস্টিভ্যাল’| দিনব্যাপী এ আয়োজনে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন| যা বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও ˆবচিত্র্যের এক বর্ণিল মিলনমেলায় পরিণত হয়|
অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে ‘ইন্টার কালচারাল পারফর্মিং আর্টস অ্যান্ড হেরিটেজ” (আই.পি.এ.এইচ)-এর শিল্পীরা| সংগীত পরিচালক শফিকুল ইসলামের পরিচালনায় তিনটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন| যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে| সঙ্গীতে অংশগ্রহণ করেন, শফিকুল ইসলাম, তানজিন আখতার, অজেয় অর্ক, অনন্ত প্রত্যয়, নাসির উদ্দিন, নাহিদা সুলতানা বৃষ্টি এবং অদিতি দত্ত| নৃত্যে অংশগ্রহণ করেন নিশাত লায়লা লাবিবা এবং সাবরিনা হাসান| বাংলাদেশের পক্ষে সমš^য়কারীর দায়িত্ব পালন করেন অরিজিৎ ঘোস এবং তত্ত্বাবধানে ছিলেন ইসরাত জাহান মিতা| অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখেন| এই বিশাল আয়োজনে প্রায় ৯০টির মতো বিভিন্ন ধরনের স্টল মেলার সামগ্রিক আয়োজনকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলে|
উৎসবে আগত দর্শনার্থীরা বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার এবং উপভোগ করেন নানা সাংস্কৃতিক পরিবেশনা| আয়োজকরা জানান, বহুসাংস্কৃতিক এই উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সংস্কৃতির আদান-প্রদানের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে| ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন|





Add comment