নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে কোয়ালিশন অফ বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন (কোবা) আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব ও মতবিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেব না। নতুন করে কাউকে ফ্যাসিবাদি হতেও দিব না। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে রাজপথে এবং সংসদে ভূমিকা রাখা হবে।
সভায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের ওপর সংঘটিত নির্যাতন ও বিভিন্ন ঘটনার সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন এহসানুল মাহবুব জুবায়ের।
সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু, টাইম টিভির সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক পরিচয় সাপ্তাহিক নাজমুল আহসন, সাপ্তাহিক জন্মভুমির সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস’র সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক আজকাল’র বিশেষ প্রতিনিধি ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন, সাংবাদিক ইলিয়াস হোসাইন, হককথার সাম্পাদক এবিএম সালাহ উদ্দিন আহমেদ, আমার সিলেট-এর সম্পাদক এমদাদ চৌধুরী দীপু, দৈনিক সংগ্রাম’র নিউইয়র্ক প্রতিনিধি এইচ এম আখতার হোসাইন ও ফটো সাংবাদিক জেমসসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা বাংলাদেশের রাজনীতি, জুলাই আন্দোলন, দেশের ভবিষ্যৎ এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এহসানুল মাহবুব জুবায়ের এসব প্রশ্নের সাবলীলভাবে উত্তর দেন এবং দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে তাঁর মতামত তুলে ধরেন।





Add comment